ডুয়াল ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Vivo Y11 (2019): দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ডিসেম্বর 2019 17:11 IST
হাইলাইট
  • Vivo Y11 (2019) ফোনে রয়েছে Snapdragon 439 চিপসেট
  • অনলাইন ও অফলাইন স্টোর থেকে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি

Vivo Y11 (2019) এর দাম 8,990 টাকা

অক্টোবর মাসে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Vivo Y11 (2019)। সম্প্রতি ভারতে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছিল Vivo। মঙ্গলবার ভারতে লঞ্চ হল Vivo Y11 (2019)। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। এই ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। থাকছে বিশেষ এইচডিআর এবং প্যানোরামা মোড। আপাতত 3GB RAM ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে। থাকছে 32GB স্টোরেজ।

Vivo Y11 (2019) এর দাম

ভারতে Vivo Y11 (2019) এর দাম 8,990 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Vivo অনলাইন স্টোর, Flipkart, Amazon.in, Tata CliQ, সহ বিভিন্ন অফলাইন স্টোর আর অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Vivo Y11 (2019)। 28 ডিসেম্বর শুরু হচ্ছে বিক্রি। যদিও 25 ডিসেম্বর থেকে Flipkart-এ এই ফোন পাওয়া যাবে।

Vivo Y11 (2019) স্পেসিফিকেশন

Vivo Y11 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FuntouchOS 9.1 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.35 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo Y11 (2019) এর ভিতরে থাকছে Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

Vivo Y11 (2019) ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই বাজেট স্মার্টফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

কানেক্টিভিটির জন্য Vivo Y11 (2019) ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। Vivo Y11 (2019) এর ওজন 190.5 গ্রাম।

Advertisement

আরও পড়ুন:

নতুন বছর শুরুর আগেই দুর্দান্ত অফার নিয়ে এল Jio

এবার আসছে Realme C3 আর Realme 5i

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.