বাজেট সেগমেন্টে ঝড় তুলতে আসছে Vivo Y11 (2019), ফিচারগুলি দেখে নিন

Vivo Y11 (2019) ফোনে থাকবে Snapdragon 439 চিপসেট। সাথে থাকছে একটি 6.35 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি।

বাজেট সেগমেন্টে ঝড় তুলতে আসছে Vivo Y11 (2019), ফিচারগুলি দেখে নিন

লাল ও সবুজ রঙে লঞ্চ হবে Vivo Y11 (2019)

হাইলাইট
  • Vivo Y11 (2019) ফোনে রয়েছে Snapdragon 439 চিপসেট
  • ফোনের পিছনে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা
  • সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা
বিজ্ঞাপন

ভারতে আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Vivo। শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo Y11 (2019)। অক্টোবর মাসে ভিয়েতনামে এই ফোন লঞ্চ হয়েছিল। সোমবার Gadgets 360 কে Vivo জানিয়েছে শীঘ্রই ভারতে এই ফোন লঞ্চ হবে। Vivo Y11 (2019) ফোনে থাকবে Snapdragon 439 চিপসেট। সাথে থাকছে একটি 6.35 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি।

যদিও ভারতে Vivo Y11 (2019) ফোনের দাম জানা যায়নি। অক্টোবর মাসে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Vivo Y11 (2019)। সেই দেশে এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 9,200 টাকা। 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 8,990 টাকা দামে ভারতে লঞ্চ হতে পারে Vivo Y11 (2019)। 

Vivo Y11 (2019) স্পেসিফিকেশন

Vivo Y11 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FuntouchOS 9.1 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.35 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo Y11 (2019) এর ভিতরে থাকছে Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

Vivo Y11 (2019) ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই বাজেট স্মার্টফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

কানেক্টিভিটির জন্য Vivo Y11 (2019) ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। Vivo Y11 (2019) এর ওজন 190.5 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »