ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 নভেম্বর 2019 16:09 IST
হাইলাইট
  • চলতি মাসে থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Vivo Y19
  • এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট
  • সোমবার ভারতে এল এই ফোন

Vivo Y19 এর দাম 13,990 টাকা

ভারতে লঞ্চ হল নতুন Vivo Y19। চলতি মাসেই থাইল্যান্ডে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার ভারতে লঞ্চ হল এই স্মার্টফোন। এই ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা আর গ্রেডিয়েন্ট ফিনিশ। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। সম্প্রতি চিনে Vivo Y5s নামে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।  Vivo Y19 ফোনে থাকছে MediaTek Helio P65 চিপসেট। ভারতে গ্রেটার নয়ডায় কারখানা থেকে তৈরি হবে Vivo Y19।

Vivo Y19 এর দাম ও লঞ্চ অফার

Vivo Y19 এর দাম 13,990 টাকা। থাকছে 4GB RAM + 128GB স্টোরেজ। ইতিমধ্যেই অফলাইন রিটেল স্টোর থেকে ভারতে বিক্রি শুরু হয়েছে Vivo Y19। ম্যাগনেটিক ব্ল্যাক আর স্প্রিং হোয়াইট কালারে এই ফোন বিক্রি শুরু হয়েছে। 20 নভেম্বর Amazon.in, Flipkart, Paytm আর Tata Cliq থেকে অনলাইনে বিক্রি শুরু হবে Vivo Y19।

Vivo Y19 লঞ্চ অফারে HDFC Bank কার্ড গ্রাহকরা 5 শতাংশ আর ICICI Bank কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও কোন ডাউন পেমেন্ট ছাড়াই সহজ মাসিক কিস্তিতে এই ফোন কেনার সুযোগ করে দিচ্ছে Vivo।

Vivo Y19 স্পেসিফিকেশন

Vivo Y19 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে।  এই ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Vivo Y19 ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P65 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo Y19 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা

Advertisement

Vivo Y19 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।

আরও পড়ুন:

ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp

Advertisement

Redmi Note 8 Pro সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল Xiaomi

কেন পিছিয়ে গেল Redmi K30 লঞ্চ?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.