কেন পিছিয়ে গেল Redmi K30 লঞ্চ?

চলতি বছর লঞ্চ হওয়ার কথা ছিল Redmi K30। তবে 2020 সালের আগে এই ফোন লঞ্চ কর[বে না Xiaomi। সম্প্রতি এক শোশ্যাল মিডিয়া পোস্টে Redmi K30 লঞ্চ পিছিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং।

কেন পিছিয়ে গেল Redmi K30 লঞ্চ?

Redmi K30 ফোনে ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট থাকবে

হাইলাইট
  • Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে
  • 2020 সালে এই ফোন লঞ্চ হবে
  • থাকবে 5G সাপোর্ট
বিজ্ঞাপন

চলতি বছর লঞ্চ হওয়ার কথা ছিল Redmi K30। তবে 2020 সালের আগে এই ফোন লঞ্চ কর[বে না Xiaomi। সম্প্রতি এক শোশ্যাল মিডিয়া পোস্টে Redmi K30 লঞ্চ পিছিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে লু জানিয়েছেন 2019 সালের পরিবর্তে 2020 সালে বাজারে আসবে Redmi K30। যদিও ঠিক কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

সম্প্রতি চায়না মোবাইলের 4G হটস্পট টেস্টে অংশ নিয়েছে Redmi K20 Pro, Redmi Note 8 Pro আর Redmi Note 8। সেখান থেকে এক পোস্টে লু জানিয়েছেন “2020 সালে 5G জগতে শীর্ষস্থান দখল করবে Redmi। K30 তে দেখা হচ্ছে।”

5G প্রযুক্তি ব্যবহারে একাধিক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কোম্পানি। Redmi K30 ফোনে 5G সাপোর্ট থাকছে। সব বাধা অতিক্রম না করে এই ফোন লঞ্চ হবে না। সেই কারণে লঞ্চ কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর লঞ্চ হওয়া Redmi K20 সিরিজে ছিল পপ-আপ সেলফি ক্যামেরা। তবে Redmi K30 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক টিজার প্রকাশ করে এই কথা জানিয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং।

এছাড়াও Xiaomi প্রধান লেই জুন জানিয়েছিলেন Redmi K30 ফোনে NSA + SA ডুয়াল 5G মোডেম থাকবে। 2020 সালে মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি 5G সাপোর্ট সহ Snapdragon 8 সিরিজ, Snapdragon 7 সিরিজ আর Snapdragon 6 চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। Redmi K30 ফোনে নতুন Snapdragon 7 সিরিজ চিপসেট ব্যবহার হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »