এসে গেলো Vivo কোম্পানীর পক্ষ থেকে একটি অসাধারণ নতুন স্মার্টফোন- Vivo Y19s

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 21 অক্টোবর 2024 13:54 IST
হাইলাইট
  • Vivo Y19s-ফোনটিতে একটি 6.68-ইঞ্চির LCD স্ক্রিন আছে
  • স্মার্টফোনটি Android 14-ভিত্তিক Funtouch OS 14-দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটি 128জিবি অন্তর্নির্মিত স্টোরেজ দ্বারা সজ্জিত

Vivo Y19s is available in Black, Blue, and Silver colour options

Photo Credit: Vivo

Vivo Y19s লঞ্চ করা হয়েছে,কোম্পানীর Y সিরিজের সর্বশেষ স্মার্টফোনের সংস্করণ হিসাবে এটি উন্মোচিত হয়েছে।এটি 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজের পাশাপাশি একটি অক্টাকোর Unisoc চিপসেট দ্বারা চালিত। হ্যান্ডসেটটিতে 90Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.68 ইঞ্চির LCD স্ক্রিন আছে।এটিতে 50মেগাপিক্সেলের একটি প্রধান রিয়ার ক্যামেরা আছে। কোম্পানীর মতে হ্যান্ডসেটটিতে একটি5,500mAh-এর ব্যাটারী আছে।স্মার্টফোনটি কোম্পানীর Funtouch OS 14 ইন্টারফেসের সাথে Android 14-দ্বারা চালিত।

Vivo Y19s-এর দাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি এবং এটি এখনও পর্যন্ত কোম্পানীর অনলাইন স্টোরে তালিকাভুক্ত করা হয়নি।এটি কালো,নীল,সিলভার রঙের বিকল্পে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ভিয়েতনাম, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, কম্বোডিয়া, মিশর, থাইল্যান্ড, কাজাখস্তান, উজবেকিস্তানে উপলব্ধ হবে।Vivo-র পক্ষ থেকে ভারতে এটি লঞ্চের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Vivo Y19s-এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানোসিম সমৃদ্ধ নতুন লঞ্চ হওয়া Vivo Y19s ফোনটি Android 14-ভিত্তিক Funtouch OS 14-দ্বারা চালিত।এটি 90Hz রিফ্রেশ রেট এবং 264ppi পিক্সেল ঘনত্ব সহ একটি 6.68ইঞ্চিরHD+(720×1,608পিক্সেল)
LCD স্ক্রিন দ্বারা সজ্জিত। হ্যান্ডসেটটি 6জিবি LPDDR4X RAM-এর সাথে যুক্ত এবং একটি 12nm অক্টাকোর Unisoc T612 চিপসেট দ্বারা চালিত।

ছবি এবং ভিডিওর ক্ষেত্রে স্মার্টফোনটিতে একটি f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি f/3.0 অ্যাপারচার সহ একটি 0.08-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে।সেলফি এবং ভিডিও কলের জন্য স্ক্রীনের মধ্যের অংশে একটি হোল পাঞ্চগর্তে অবস্থিত 5মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

হ্যান্ডসেটটি 128জিবির eMMC 5.1 স্টোরেজ দ্বারা সজ্জিত,যেটি একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1টিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।
সংযোগের ক্ষেত্রে ফোনটি 4G LTE,ডুয়াল ব্যান্ড Wi-Fi,ব্লুটুথ 5.2 এবং GPS এবং একটি USB Type-C-পোর্ট সমর্থন করে।বোর্ডের সেন্সরগুলির মধ্যে একটি অ্যাক্সিলোমিটার,পরিবেষ্টিত আলো সেন্সর, ই-কম্পাস,একটি প্রক্সিমিটি সেন্সর এবং একটি ভার্চুয়াল জাইরোস্কোপ যুক্ত করা আছে।

Advertisement

হ্যান্ডসেটটি অন্তর্ভুক্ত চার্জিং অ্যাডাপটারে মাধ্যমে 15W-চার্জ হয়ে একটি 5,500mAh ব্যাটারি দ্বারা চালিত।কোম্পানী জানিয়েছে যে,থাইল্যান্ড এবং ফিলিপাইনের গ্রাহকরা বক্সের সাথে চার্জার পাবে না।এটির পাশে একটি সামান্য উঁচু করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।এটির পরিমাপ165.75×76.10×8.10 মিমি এবং ওজন 198গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo Y19s, Vivo, Vivo Y19s Specifications
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.