হোল-পাঞ্চ ডিসপ্লে, কোয়াডক্যাম সহ বাজারে এল Vivo Y30

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 মে 2020 17:05 IST
হাইলাইট
  • দুটি রঙে পাওয়া যাবে Vivo Y30
  • 128GB স্টোরেজ থাকছে
  • 5,000mAh ব্যাটারি থাকছে

Vivo Y30-তে হোল্পাঞ্চ ডিসপ্লে থাকছে

Y সিরিজে নতুন ফোন নিয়ে এল Vivo। সম্প্রতি বাজারে এসেছে Vivo Y30। এখনই বিক্রি শুরু না হলেও কোম্পানির মালয়েশিয়ার ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। জানা গিয়েছে নতুন ফোনের দাম ও স্পেসিফিকেশন। Vivo Y30-তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।

Vivo Y30'র দাম

মালয়েশিয়ায় Vivo Y30'র দাম 899 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 15,800 টাকা)। নীল ও সাদা রঙে 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 9 মে মালয়েশিয়ায় এই ফোন বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি।

Vivo Y30 স্পেসিফিকেশন

Vivo Y30-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FunTouch OS স্কিন চলবে। এই ফোনে 6.47 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। MediaTek Helio P35 চিপসেটের সঙ্গেই রয়েছে 4GB RAM ও 128GB স্টোরেজ।

ফোনের পিছনে চারটি ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

বাজারে এল Oppo A92, কী কী ফিচার থাকছে?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Vivo Y30-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফএম রেডিও, USB 2.0 ও 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে। ফোনের ওজন 197 গ্রাম।

 
KEY SPECS
Display 6.47-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.