7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 অগাস্ট 2026 18:35 IST
হাইলাইট
  • Vivo Y31T একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে
  • ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে
  • Vivo Y31T পাওয়ারফুল 7,200mAh ব্যাটারিতে চলবে

Vivo Y31 (pictured) was launched in India in September, 2025

Photo Credit: Vivo

Vivo Y31 গত বছর সেপ্টেম্বরে বাজারে এসেছিল। আর এখন সংস্থা Vivo Y31T লঞ্চের তোড়জোড় শুরু করেছে। এটি ভারতে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে। অফিসিয়াল লঞ্চের আগেই ভিভোর আসন্ন স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। Vivo Y31T পাওয়ারফুল ব্যাটারি ও Snapdragon চিপসেটের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। এটি একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে। এতে IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং এবং ডিউরাবিলিটির জন্য SGG সার্টিফিকেশন থাকবে বলে দাবি করা হয়েছে। ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে।

Vivo Y31T ডিজাইন ও স্পেসিফিকেশন

এক্সপার্টপিক ভিভো ওয়াই31টি মডেলের একটি কালার অপশনের ছবি প্রকাশ করেছে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা মডিউলের ভিতরে LED ফ্ল্যাশ ও রিং লাইট দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের পাওয়ার বাটন এবং ভলিউম রকার ডান পাশের ফ্রেমে অবস্থান করছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটিতে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।

Advertisement

রিপোর্ট অনুসারে, Vivo Y31T একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও হাই ব্রাইটনেস মোডে 1,200 নিট উজ্জ্বলতা অফার করবে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 7,200mAh ব্যাটারি। যার সঙ্গে 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ছবি এবং ভিডিও তোলার জন্য, ভিভোর নতুন ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত হবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ থাকবে।

Vivo Y31T অক্টা-কোর Snapdragon 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে, যা 2023 সালে বাজেট-ফ্রেন্ডলি 5G মোবাইল ফোনের জন্য লঞ্চ হয়েছিল। এটি সর্বোচ্চ 6 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

Vivo Y31T ক্রিমসন রেড, গোল্ড মিস্ট, ও সীশোর গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হবে। যদিও ভিভো আনুষ্ঠানিকভাবে এখনও ফোনটির বিষয়ে কিছু জানায়নি।

উল্লেখ্য, Vivo Y31 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছিল। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। ফোনটি 120 হার্টজ LCD ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং, ও 6,500mAh ব্যাটারি অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  5. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  6. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  7. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  8. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  9. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  10. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.