Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন

Vivo Y31T 5G ভারতে 50MP ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং, ও Snapdragon 4 Gen 2 চিপসেট-সহ লঞ্চ হয়েছে।

Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন

Photo Credit: Vivo

Vivo Y31T 5G is equipped with a dual rear camera setup

হাইলাইট
  • Vivo Y31T 5G পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি পেয়েছে
  • স্মার্টফোনটি 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হবে
  • Vivo Y31T 5G এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

Vivo Y31T 5G বৃহস্পতিবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ভিভোর নতুন মিড-রেঞ্জ ফোনে 7,200mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, ও 50 মেগাপিক্সেল AI ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। এটি AI ক্যাপশন, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এবং AI ক্রিয়েশনের মতো ফিচার্স দিয়ে সজ্জিত। Vivo Y31T 5G মডেলে SGS-এর ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 44W FlashCharge সাপোর্ট, ও ডুয়াল ব্যান্ড Wi-Fi রয়েছে। আজ থেকেই এই ফোনের বিক্রি আরম্ভ হয়ে গিয়েছে। কোম্পানি লঞ্চ অফারে ক্রেতাদের জন্য 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে।

Vivo Y31T 5G দাম

Vivo Y31T 5G লঞ্চ হয়েছে 25,999 টাকায়। স্ট্যান্ডার্ড মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 29,999 টাকা ও 34,999 টাকা। ফোনটি ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, Flipkart, ও পার্টনার রিটেল স্টোরে উপলব্ধ।

ভিভো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড, এইচডিএফসি ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ও ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে 1,500 টাকা ছাড় অফার করছে। ফলে বেস মডেলের মূল্য 24,499 টাকায় নেমে আসবে। ডিভাইসটি ক্রিমসন রেড, গোল্ড মিস্ট, ও সিশোর গ্রীন কালার অপশনে কেনা যাচ্ছে।

Vivo Y31T 5G স্পেসিফিকেশন

ভিভোর নতুন ফোনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,608 x 720 পিক্সেল রেজোলিউশন, এবং 1,250 নিট ব্রাইটনেস (HBM) অফার করে। স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। স্মার্টফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে।

ভিভো ওয়াই31টি 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি f/2.0 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর নিয়ে গঠিত। এটি লাইভ ফটো, স্লো-মো, টাইম-ল্যাপস, এবং প্রো-এর মতো মোড অফার করবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

ভিভোর নতুন ফোনে ব্যবহৃত 7,200mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থা দাবি করছে, এটি ফুল চার্জে 62 ঘন্টা মিউজিক প্লেব্যাক, 32 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, ও 11.4 ঘন্টা গেমিং টাইম অফার করবে। ভিভো বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। হ্যান্ডসেটটি 8.39 মিমি পুরু এবং ওজন 219 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.75-inch
Processor Qualcomm Snapdragon 4 Gen 2
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2.4-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB
Battery Capacity 7200mAh
OS Android 16
Resolution 720x1608 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »