Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 জুলাই 2026 10:44 IST
হাইলাইট
  • Vivo Y500 চীনের বাইরে 8,100mAh ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  • স্মার্টফোনের সামনে 1.5K অ্যামোলেড ডিসপ্লে ও 32MP সেলফি ক্যামেরা আছে
  • Vivo Y500 মডেলে 3,000 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে

Vivo Y500 features an 8,100mAh battery with support for 44W fast charging

Photo Credit: Vivo

Vivo Y500 চীনের বাইরে 8,100mAh ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে লঞ্চ হল। এটি সংস্থাটির সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। এতে উন্নত IP68 এবং IP69 ওয়াটারপ্রুফিং রয়েছে। ফলে ফোনের অভ্যন্তরীণ অংশে জল বা ধুলো ঢুকে কোনও ক্ষতি করতে পারবে না। ডিভাইসটি 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। Vivo Y500 মডেলের ফিচার্সের মধ্যে আছে 1.5K ইনফিনিটি AMOLED ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং 3,000 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। এই ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, Sony প্রাইমারি ক্যামেরা, ও বিভিন্ন AI প্রোডাক্টিভিটি টুলস পাওয়া যাবে।

Vivo Y500 স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo Y500 চাইনিজ মার্কেটের বাইরে বড় 6.83 ইঞ্চির আইকেয়ার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি SGS-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ, স্ক্রিন থেকে ক্ষতিকর নীল আলোর নির্গমন কম হবে। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

Advertisement

ছবি ও ভিডিও তোলার জন্য, ভিভো ওয়াই500 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX852 মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (f/2.4) আছে। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.0) রয়েছে।

Vivo Y500 রান করে Unisoc T7300 চিপসেটে। এই 6 ন্যানোমিটার প্রসেসর 8 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসের ব্যাটারি রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। ফোনের AI টুলসের মধ্যে রয়েছে AI Erase 2.0, AI UHD 2.0, AI ক্রিয়েশন, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, AI ক্যাপশন, এবং সার্কেল টু সার্চ।

Vivo Y500 দাম

Vivo Y500 গত বছর সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল৷ স্মার্টফোনটি ভিন্ন হার্ডওয়্যারের সঙ্গে এখন পাকিস্তানে উপলব্ধ। দাম 99,999 PKR (প্রায় 34,000 টাকা) থেকে শুরু হচ্ছে। বেস মডেল 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের মূল্য ভারতীয় মুদ্রায় 37,350 টাকার সমান। ফোনটি মিডনাইট ব্লু ও পার্ল হোয়াইট কালার অপশনে পাওয়া যাচ্ছে।  এটি খুব শীঘ্রই এশিয়ার আরও দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  2. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  3. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  4. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  5. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  6. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  7. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  8. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  10. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.