Vivo Y600 Pro ভিভোর ইতিহাসে প্রথম 10,000mAh ব্যাটারি চালিত ফোন।
Photo Credit: Vivo
Vivo Y600 Pro will feature a massive 10,000mAh battery
Vivo T5 Pro 5G চলতি সপ্তাহে 9,025mAh ব্যাটারির সাথে ভারতে এসেছে। ভিভো এখনও পর্যন্ত যত ফোন বাজারে নিয়ে এসেছে, সেগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ব্যাটারি যুক্ত মডেল। কিন্তু এখন এর থেকেও বড় ব্যাটারি দিয়ে নতুন ফোন আনার ঘোষণা করেছে সংস্থা। সেই নয়া মডেলটির নাম Vivo Y600 Pro। এতে বিশাল 10,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করা হয়েছে, যা ভিভোর ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটি। ব্র্যান্ডটি আসন্ন স্মার্টফোনের ব্যাক প্যানেলের ডিজাইন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। এটি 2025 সালের নভেম্বরে লঞ্চ হওয়া Vivo Y500 Pro-এর উত্তরসূরী বা আপগ্রেড ভার্সন হিসেবে আসছে।
ভিভো ওয়াই600 প্রো মডেলের টিজার ইমেজে পিছনে একটি গোল ক্যামেরা আইল্যান্ড দেখা যাচ্ছে, যা সোনালী রঙের রিম দিয়ে ঘেরা আছে। ডিভাইসটির পার্পল কালার অপশন প্রকাশ্যে এনেছে সংস্থা। এতে ফ্ল্যাট ব্যাক প্যানেল থাকছে। উপরের বাম কোণে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটের 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
Vivo Y600 Pro ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসছে৷ মেইন সেন্সর হিসেবে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এতে অ্যাসফেরিক প্রিমিয়াম লেন্স পাওয়া যাবে৷ তবে পূর্বসূরীর 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার তুলনায় স্পষ্টভাবে সেন্সর ডাউনগ্রেড করেছে ভিভো। এটি মে মাসে মিড-রেঞ্জে সেগমেন্টে চীনে লঞ্চ হবে। সংস্থা খুব শীঘ্রই লঞ্চের তারিখ এবং অন্যান্য তথ্য ঘোষণা করতে পারে।
প্রসঙ্গত, Vivo Y500 Pro ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Samsung HP5 মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), HDR, এবং 1600 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে।
ভিভোর এই ফোন Dimensity 7400 প্রসেসরে রান করে৷ এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি আছে। গত বছর লঞ্চের সময় Vivo Y500 Pro-এর দাম চীনে 1,799 ইউয়ান (প্রায় 22,000 টাকা) থেকে শুরু হয়েছিল। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Asus Vivobook S14, Vivobook S16, Vivobook 14 Flip, Vivobook S14 Flip and Vivobook 16 Launched in India