Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ

Vivo Y500 একটি 6.77 ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে।

Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ

Photo Credit: Vivo

Vivo Y500 was launched in China last September

হাইলাইট
  • Vivo Y500 গত সেপ্টেম্বরে 8,200mAh ব্যাটারি-সহ চীনে লঞ্চ হয়েছিল
  • ফোনটির তিনটি ভ্যারিয়েন্ট Bluetooth SIG ডেটাবেসে লিস্টেড আছে
  • Vivo Y500 গ্লোবাল মার্কেটে শীঘ্রই লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Vivo Y500 খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে আসছে। সংস্থা বিষয়টি নিয়ে কিছু ঘোষণা না করলেও, এটি Bluetooth SIG সার্টিফিকেশন ডেটাবেসে হাজির হয়েছে। V2627, V2634, ও V2635 মডেল নম্বরের সাথে ফোনটির তিনটি আলাদা গ্লোবাল ভ্যারিয়েন্ট স্পট করা গিয়েছে। ভিন্ন মডেল নম্বর থাকলেও প্রতিটি মডেলই Vivo Y500 ব্র্যান্ডিংয়ের অধীনে লিস্টেড হয়েছে। এটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আত্মপ্রকাশ করতে চলেছে। Vivo Y500 গত বছর সেপ্টেম্বরে 8,200mAh ব্যাটারির সাথে চীনে লঞ্চ হয়ে সাড়া ফেলে দিয়েছিল।

Vivo Y500 স্পেসিফিশন

ভিভো ওয়াই500 মডেলের অন্যতম আকর্ষণ হল 8,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার আল্ট্রা-থিন ব্লু ওশান ব্যাটারি। সেমি-সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি একে আরও নিরাপদ, টেকসই, এবং দীর্ঘস্থায়ী করে তুলেছে। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনে IP68 এবং IP69+ স্তরের ওয়াটারপ্রুফিং রেটিং থাকার ফলে মাদারবোর্ড বা অভ্যন্তরীণ পার্টসে জল ও ধুলো ঢুকতে পারবে না।

Vivo Y500 একটি 6.77 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,840 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, FHD+ রেজোলিউশন (1080  x 2,392 পিক্সেল), ও 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি 2.5 গিগাহার্টজ ক্লক স্পিডের ডাইমেনসিটি 7300 চিপসেটে চলে, যা 12 জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

Vivo Y500 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (f/2.4) রয়েছে। ব্যাক ক্যামেরা 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.4) রয়েছে।

যাদের কাছে লম্বা ব্যাটারি ব্যাকআপ গুরুত্বপূর্ণ, তাদের কাছে Vivo Y500 পারফেক্ট অপশন হতে পারে। বড় AMOLED ডিসপ্লে, ভাল প্রসেসর, ও সুপারফাস্ট চার্জিং প্রযুক্তির সমন্বয় ফোনটিকে বিকল্প হিসেবে তুলে ধরতে পারে। তবে চূড়ান্ত স্পেসিফিকেশন, ফিচার, ও বাজারে আসার সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ভিভোর আনুষ্ঠানিকা ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া, চীনা মডেলের একই হার্ডওয়্যার ও ফিচার ভারতীয় সংস্করণে পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »