Vivo Y6 5G features a 7,200mAh battery with support for 44W fast charging.
Photo Credit: Vivo
Vivo Y6 5G পাওয়ারফুল ব্যাটারি, লেটেস্ট Android 16 OS, এবং সর্বোচ্চ স্তরের ওয়াটার রেজিস্ট্যান্সের সঙ্গে লঞ্চ হল। ভিভোর এই নতুন মিড-রেঞ্জ ফোনে Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি তিনটি কালার অপশনে উপলব্ধ। Vivo Y6 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 রেটিং, 7,200mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, ইনফ্রারেড সেন্সর, 120Hz ডিসপ্লে, একাধিক ক্যামেরা মোড, SGS-এর ফাইভ স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, ইত্যাদি। চলুন ভিভোর নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াই6 5G-এর মুখ্য আকর্ষণ হল 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। সংস্থা দাবি করছে, এটি একবার চার্জ দিলে 39.1 ঘন্টা কলিং টাইম এবং 15.5 ঘন্টা নেভিগেশন অফার করবে। 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ব্যাটারি ফুল হতে বেশি সময় লাগবে না। এতে সিকিউরিটির জন্য ফেস রিকগনিশনের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Vivo Y6 5G একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) অফার করে। ফোনে Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। স্ক্রিনের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি 8 মেগাপিক্সেল (f/2.05 অ্যাপারচার) সেলফি ক্যামেরা আছে।
ভিভোর নতুন ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 50 মেগাপিক্সেল CMOS সেন্সর, যার অ্যাপারচার f/2.2। এতে পোট্রেট মোড, লাইভ ফটো, স্লো মোশন, এবং নাইট সিনের মতো মোড রয়েছে। ডিভাইসে Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং Adreno 613 GPU আছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও সর্বোচ্চ 256 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটটি 8,39 মিমি পুরু ও ওজন 219 গ্রাম।
Vivo Y6 5G এখন চীনে লঞ্চ হয়েছে। এটিি চাইনিজ মার্কেটে একাধিক মেমোরি কনফিগারেশনে উপলব্ধ। ফোনটির দাম 1,799 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 1,999 ইউয়ান (প্রায় 27,000 টাকা) রাখা হয়েছে।
Vivo Y6 5G মডেলের টপ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,199 ইউয়ান (প্রায় 30,000 টাকা)৷ এটি চীনে গ্যালাক্সি সিলভার, অবসিডিয়ান ব্ল্যাক, এবং ফিনিক্স ওয়েলকাম গোল্ড কালার অপশনে কেনা যাচ্ছে৷ ডিভাইসটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.