Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন

Vivo Y6 5G ফোনের অন্যতম তিন ফিচার হল 120Hz ডিসপ্লে, 7,200mAh ব্যাটারি, ও 44W ফাস্ট চার্জিং।

Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন

Photo Credit: Vivo

Vivo Y6 5G features a 7,200mAh battery with support for 44W fast charging.

হাইলাইট
  • Vivo Y6 5G বিশাল 7,200mAh ব্যাটারির সাথে এসেছে
  • স্মার্টফোনের সামনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চি ডিসপ্লে আছে
  • এটি IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং অফার করে
বিজ্ঞাপন

Vivo Y6 5G পাওয়ারফুল ব্যাটারি, লেটেস্ট Android 16 OS, এবং সর্বোচ্চ স্তরের ওয়াটার রেজিস্ট্যান্সের সঙ্গে লঞ্চ হল। ভিভোর এই নতুন মিড-রেঞ্জ ফোনে Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি তিনটি কালার অপশনে উপলব্ধ। Vivo Y6 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 রেটিং, 7,200mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, ইনফ্রারেড সেন্সর, 120Hz ডিসপ্লে, একাধিক ক্যামেরা মোড, SGS-এর ফাইভ স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, ইত্যাদি। চলুন ভিভোর নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

Vivo Y6 5G স্পেসিফিকেশন

ভিভো ওয়াই6 5G-এর মুখ্য আকর্ষণ হল 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। সংস্থা দাবি করছে, এটি একবার চার্জ দিলে 39.1 ঘন্টা কলিং টাইম এবং 15.5 ঘন্টা নেভিগেশন অফার করবে। 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ব্যাটারি ফুল হতে বেশি সময় লাগবে না। এতে সিকিউরিটির জন্য ফেস রিকগনিশনের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

Vivo Y6 5G একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) অফার করে। ফোনে Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। স্ক্রিনের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি 8 মেগাপিক্সেল (f/2.05 অ্যাপারচার) সেলফি ক্যামেরা আছে।

ভিভোর নতুন ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 50 মেগাপিক্সেল CMOS সেন্সর, যার অ্যাপারচার f/2.2। এতে পোট্রেট মোড, লাইভ ফটো, স্লো মোশন, এবং নাইট সিনের মতো মোড রয়েছে। ডিভাইসে Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং Adreno 613 GPU আছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটটি 8,39 মিমি পুরু ও ওজন 219 গ্রাম।

Vivo Y6 5G দাম

Vivo Y6 5G এখন চীনে লঞ্চ হয়েছে। এটিি চাইনিজ মার্কেটে একাধিক মেমোরি কনফিগারেশনে উপলব্ধ। ফোনটির দাম 1,799 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 1,999 ইউয়ান (প্রায় 27,000 টাকা) রাখা হয়েছে। 

Vivo Y6 5G মডেলের টপ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,199 ইউয়ান (প্রায় 30,000 টাকা)৷ এটি চীনে গ্যালাক্সি সিলভার, অবসিডিয়ান ব্ল্যাক, এবং ফিনিক্স ওয়েলকাম গোল্ড কালার অপশনে কেনা যাচ্ছে৷ ডিভাইসটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  2. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  3. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  4. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  5. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  6. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  7. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  8. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  9. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  10. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »