Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 জুন 2026 20:16 IST
হাইলাইট
  • Vivo Y6e 5G স্মার্টফোনের মুখ্য আকর্ষণ 6,500mAh ব্যাটারি
  • এটি Snapdragon 4 Gen 2 প্রসেসর দ্বারা চালিত
  • Vivo Y6e 5G একটাই স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে

Vivo Y6e 5G packs a large 6,500mAh battery

Photo Credit: Vivo

Vivo Y6e 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। এপ্রিলে Y6t এবং Y6 5G রিলিজের পর আরও একটি Y সিরিজের মডেল এনেছে সংস্থা। এই নতুন বাজেট ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 সিরিজের প্রসেসর। এটি পাওয়ারফুল 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে 256 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ভিভো তিনটি রঙের বিকল্প অফার করছে। Vivo Y6e 5G ডুয়াল ব্যান্ড Wi-Fi, IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS-এর ফাইভ স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার্সের সঙ্গে এসেছে। চলুন ভিভোর নতুন মোবাইল ফোনের খুঁটিনাটি এবং দাম জেনে নেওয়া যাক।

Vivo Y6e 5G স্পেসিফিকেশন

ভিভো ওয়াই6ই 5G-এর মুখ্য আকর্ষণ হল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনটি 8.39 মিমি পুরু ও ওজন 209 গ্রাম। ডিভাইসে Adreno 613 GPU এবং 2.2 গিগাহার্টজ পিক ক্লক স্পিডযুক্ত Snapdragon 4 Gen 2 প্রসেসর আছে।

Vivo Y6e 5G একটি 6.74 ইঞ্চি LCD ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 15.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) অফার করে। ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

ভিভোর নতুন ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 13 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপারচার f/2.2। এতে 10x ডিজিটাল জুম এবং অটোফোকাস সাপোর্ট আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি 1080p ভিডিও রেকর্ড করতে পারে। এটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

Vivo Y6e 5G দাম

Vivo Y6e 5G এখন চীনে লঞ্চ হয়েছে। এটি চাইনিজ মার্কেটে 6 জিবি এবং 256 জিবির একটাই মেমোরি কনফিগারেশনে উপলব্ধ। ফোনের দাম 1,599 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,000 টাকার সমান। এটি ফ্লোয়িং ক্লাউড হোয়াইট, সানসেট ব্লু, এবং টোয়াইবাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ভিভোর নতুন মডেল ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.74-inch
Processor Qualcomm Snapdragon 4 Gen 2
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 6GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  2. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  3. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  4. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  5. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  6. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
  7. Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ
  8. Realme Narzo 100x 5G সস্তায় ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 3 দিন চলবে
  9. Motorola Edge 70 Max দুর্ধর্ষ প্রসেসর ও ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. 3 বছর পর বন্ধ হতে পারে Samsung-এর জনপ্রিয় অফার, ফোন কেনার খরচ বাড়বে আরও?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.