Vivo Y6e 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। নতুন বাজেট ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে। এটি পাওয়ারফুল 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে 256 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ, IP65 রেটিং, 15W ফাস্ট চার্জিং, 120Hz ডিসপ্লে, ও 13MP রিয়ার ক্যামেরা আছে। চীনে ফোনের দাম 1,599 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,000 টাকার সমান।
Photo Credit: Vivo
Vivo Y6e 5G packs a large 6,500mAh battery
Vivo Y6e 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। এপ্রিলে Y6t এবং Y6 5G রিলিজের পর আরও একটি Y সিরিজের মডেল এনেছে সংস্থা। এই নতুন বাজেট ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 সিরিজের প্রসেসর। এটি পাওয়ারফুল 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এতে 256 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ভিভো তিনটি রঙের বিকল্প অফার করছে। Vivo Y6e 5G ডুয়াল ব্যান্ড Wi-Fi, IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS-এর ফাইভ স্টার ড্রপ ও শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার্সের সঙ্গে এসেছে। চলুন ভিভোর নতুন মোবাইল ফোনের খুঁটিনাটি এবং দাম জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াই6ই 5G-এর মুখ্য আকর্ষণ হল 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফোনটি 8.39 মিমি পুরু ও ওজন 209 গ্রাম। ডিভাইসে Adreno 613 GPU এবং 2.2 গিগাহার্টজ পিক ক্লক স্পিডযুক্ত Snapdragon 4 Gen 2 প্রসেসর আছে।
Vivo Y6e 5G একটি 6.74 ইঞ্চি LCD ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 15.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) অফার করে। ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
ভিভোর নতুন ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা আছে। এটি 13 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপারচার f/2.2। এতে 10x ডিজিটাল জুম এবং অটোফোকাস সাপোর্ট আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি 1080p ভিডিও রেকর্ড করতে পারে। এটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
Vivo Y6e 5G এখন চীনে লঞ্চ হয়েছে। এটি চাইনিজ মার্কেটে 6 জিবি এবং 256 জিবির একটাই মেমোরি কনফিগারেশনে উপলব্ধ। ফোনের দাম 1,599 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,000 টাকার সমান। এটি ফ্লোয়িং ক্লাউড হোয়াইট, সানসেট ব্লু, এবং টোয়াইবাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ভিভোর নতুন মডেল ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Codex Micro Launched as a Dedicated Controller for OpenAI Codex Power Users: Price, Features
PS Plus Game Catalogue Titles for July Announced: Avatar: Frontiers of Pandora, Rise of the Ronin and More