এবার মধ্যবিত্তের পকেটেও 5G স্মার্টফোন! এসে গেল Vivo Z6 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 ফেব্রুয়ারি 2020 15:26 IST
হাইলাইট
  • 29 ফেব্রুয়ারি প্রি-অর্ডার শুরু হবে
  • Vivo Z6 5G -তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • থাকছে 5G কানেক্টিভিটি

দুটি রঙে পাওয়া যাবে Vivo Z6 5G

পকেট-সই দামে নতুন 5G ফোন নিয়ে এল Vivo। শুক্রবার লঞ্চ হয়েছে Vivo Z6 5G। আপাতত চিনে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ফোনে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 85 মিমি লিকুইড কুলিং টিউব। Vivo জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়। কোম্পানির দাবি এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে দীর্ঘ সময় একটানা গেম খেললেও ফোন গরম হবে অথবা স্লো হবে না।

Vivo Z6 5G -র দাম

Vivo Z6 5G -র দাম শুরু হচ্ছে 2,198 ইউয়ান (প্রায় 22,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 2,598 ইউয়ান (প্রায় 26,000 টাকা) খরচ হবে। ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে।

Advertisement

Vivo Z6 5G স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z6 5G -তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। স্মার্টফোন গেমারদের জন্য এই ফোনে বিশেষ Multi-Turbo 3.0 ও Game Space 3.0 থাকছে। এই ফোনে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।

Vivo Z6 5G -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে 16 মেগাপিক্সেল সেন্সর থাকছে।

এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Vivo Z6 5G -তে 5,000 mAh ব্যাটারি থাকছে। এই ব্যাটারিতে 44W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। কানেক্টিভিটির জন্য ডুয়াল ব্যান্ড 5G সাপোর্টের সঙ্গেই রয়েছে 4G LTE, Bluetooth 5.1, Beidu, GLONASS, GPS, Galileo, 3.5 মিমি অডিও পোর্ট ও USB Type-C পোর্ট। এই ফোনের ওজন 201 গ্রাম।

Advertisement
 
KEY SPECS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  2. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  3. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  4. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  5. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  6. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  7. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  8. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  9. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  10. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.