Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 13:56 IST
হাইলাইট
  • Sony Xperia 1 VIII ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • এটি Zeiss T* কোটিংযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • Sony Xperia 1 VIII চারটি মেজর Android OS আপগ্রেড পাবে

Sony Xperia 1 VIII is equipped with a 48-megapixel triple rear camera system

Photo Credit: Sony

Sony Xperia 1 VIII অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এটি জাপানি সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। এই ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারে একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে, বিশেষত পূর্বসূরী মডেলের তুলনায় ক্যামেরা সিস্টেম ও প্রসেসিং পাওয়ার উন্নত হয়েছে। Sony Xperia 1 VIII ফোনে Exmor T ক্যামেরা সেন্সর, ZEISS T* কোটিং, 360 রিয়ালিটি অডিও, Dolby Atmos সাপোর্ট, Xperia অ্যাডাপ্টিভ চার্জিং, 3.5 মিমি অডিও জ্যাক, IP65 + IP68 ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং Qi ওয়্যারলেস চার্জিং ফিচার আছে।

Sony Xperia 1 VIII স্পেসিফিকেশন

সনি এক্সপিরিয়া 1 VIII ফটোগ্রাফিতে বাজিমাত করেছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি হাইব্রিড OIS ও EIS প্রযুক্তি এবং 1/1.35 ইঞ্চি CMOS সেন্সরের সঙ্গে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল ও 17.5x হাইব্রিড জুম) নিয়ে গঠিত।

এছাড়াও, একটি কালার স্পেকট্রাম সেন্সর রয়েছে৷ ফোনের সামনে একটি 12 মেগাপিক্সে সেলফি ক্যামেরা আছে। ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। Sony Xperia 1 VIII মডেলে 6.75 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে আছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), HDR, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে।

স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন রয়েছে। ফোনটি 30 মিনিট ধরে দেড় মিটার পর্যন্ত জলের গভীরতায় কাজ করতে সক্ষম৷ সনির নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ইন্টার্নাল স্টোরেজ 1 টিবি অব্দি বৃদ্ধি করা যাবে।

এতে 5,000mAh ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, বাইপাস চার্জিং, ও রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট প্রদান করবে।

Advertisement

Sony Xperia 1 VIII দাম

Sony Xperia 1 VIII জাপানে লঞ্চ হয়েছে। সেখানে 12 জিবি র‍্যাম ও 256 জিবি বেস স্টোরেজ অপশনের দাম 2,35,400 জাপানি ইয়েন (প্রায় 1,43000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে প্রায় 1,53,000 টাকা এবং প্রায় 1,63,000 টাকা)।

Xperia 1 VIII-এর টপ 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজের মূল্য টাকার অঙ্কে প্রায় 1.81 লক্ষ৷ এটি গার্নেট রেড, গ্রাফাইট ব্ল্যাক, আয়োলাইট সিলভার, ও নেটিভ গোল্ড কালার অপশনে উপলব্ধ। স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 12-Ultrapixel
Rear Camera 48-Ultrapixel + 48-megapixel + 48-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 16
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.