200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসতে চলেছে শাওমি কোম্পানীর নতুন ফোন Xiaomi 15Ultra।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 12 অগাস্ট 2024 16:21 IST
হাইলাইট
  • Xiaomi 14 Ultra Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত।
  • Xiaomi 15 Ultra-তে Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকতে পারে বলে অনুমান করা
  • ভারতে Xiaomi 14 Ultra-এর 99,999 টাকা।

Photo Credit: Xiaomi

চলতি বছরের ফেব্রয়ারি মাসে শাওমি কোম্পানী তাদের Xiaomi 14 ultra হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করেছিল।
রিপোর্ট অনুযায়ী তারা আবারও এই একই সময়ে শাওমি কোম্পানীর আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে- Xiaomi 15 Ultra। তবে শাওমি কোম্পানীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল তথ্য পাওয়া যায়নি। শুধু গোপন সূত্রে এই নতুন স্মার্টফোনটির স্পেসিফিকেশন সমন্ধে জানা গিয়েছে। Xiaomi 15 Ultra ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।এটিতে কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হতে পারে।

Xiaomi 15 Ultra হ্যান্ডসেটটির ক্যামেরার বিবরন

ক্যামেরার ক্ষেত্রে শাওমি কোম্পানী বিপ্লব আনতে চলেছে বাজারে।Weibo এর একটি পোস্ট এর মাধ্যমে জানা গিয়েছে যে, Xiaomi 15 Ultra ফোনটিতে অসাধারন একটি কোয়াড ক্যামেরা ইউনিট থাকবে। এটিতে 4.x জুম সহ অবিশ্বাস্য 200 মেগাপিক্সেল  পেরিস্কোপ ক্যামেরার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে যে ,এটিতে 4 টি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ করা হয়েছে। 4 টির মধ্যে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেল Sony LYT900 সেন্সর এর সাথে যুক্ত। এটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে( OIS)। বাকি দুটি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony IMX 858 সেন্সর সহ 3.2x এবং 5x জুম প্রদান করছে। এবং চতুর্থ ক্যামেরাটি আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে সংযুক্ত।

Advertisement

ফোনটির সামনের অংশে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। অসাধারন এক ক্যামেরা নিয়ে আসতে চলেছে এই নতুন স্মার্ট ফোনটি।

Xaomi 15 ultra এর আনুমানিক দাম

চলতি বছরে মার্চ মাসে Xaomi 14 ultra লঞ্চ করে। এটির দাম ছিল 99,999 টাকা। 16জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ।রিপোর্ট অনুযায়ী শাওমি কোম্পানীর এই নতুন স্মার্টফোনটি আগামী বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করতে পারে এবং দামের তারতম্য খুব বেশি নাও হতে পারে।

Xaomi 15 Ultra এর আনুমানিক বৈশিষ্ট্য

Xaomi 14 ultra হ্যান্ডসেটটি দেখে যত টুকু অনুমান করা যাচ্ছে ,Xaomi 15 Ultra ফোনটি Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। এটি Android 14-ভিত্তিক HyperOs সিস্টেমের সাথে সংযুক্ত। এটিতে এমোলেড মাইক্রো কার্ভড স্ক্রিন আছে। এটি 120Hz রিফ্রেস রেট সহ, সর্বোচ্চ উজ্জ্বলতা 3000 নিট এর সাথে যুক্ত l

Advertisement

অন্যদিকে ফোনটিতে ফার্স্ট চার্জিং ব্যাবস্থা করা হয়েছে।এটিতে 90W তারযুক্ত এবং 80W ও 10Wওয়ারলেস চার্জিং ব্যাবস্থা আছে।সূত্রের খবর অনুযায়ী ফোনটি একটি 5000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত।
Xiaomi 14 ultra এর মত, এই হ্যান্ডসেটিতেও জল এবং ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং বিল্ড করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.