Xiaomi 15T (pictured) was launched in September 2025
Photo Credit: Xiaomi
Xiaomi 17T ও Xiaomi 17T Pro লঞ্চ হতে আর বেশি দেরি নেই। Xiaomi T সিরিজের পরবর্তী প্রজন্মের মডেল ভারতেও আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এখন উভয় স্মার্টফোনের ডিজাইন ও সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। শাওমির আপকামিং দুই ফোনে Dimensity 8000 ও Dimensity 9000 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট (Pro), ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ডিজাইনের নিরিখে ফোনগুলি প্রায় একই রকম দেখতে বলা চলে। মূল পার্থক্য লুকিয়ে সাইজ এবং বিল্ড মেটেরিয়ালে। Xiaomi বিশেষ লক্ষ্যণীয় পরিবর্তন না এনে রিফাইনমেন্ট ও প্রিমিয়াম লুকসের উপর জোর দিয়েছে।
উইনফিউচারের রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড শাওমি 17টি মডেলের সামনে 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,268 x 2,756 পিক্সেল রেজোলিউশন অফার করবে। শাওমি 17টি প্রো ভার্সন আরও বড় 6.83 ইঞ্চি স্ক্রিনের সাথে আসতে পারে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ এবং রেজোলিউশন 1,280 x 2,772 পিক্সেল হওয়ার সম্ভাবনা। দুই ফোনে অ্যামোলেড প্যানেল ব্যবহার হবে।
Xiaomi 17T Series
Photo Credit: WinFuture
শাওমির নতুন দুই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
পারফরম্যান্স সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, Xiaomi 17T চলবে Dimensity 8500 Ultra চিপসেটে। ফোনটি 6,500mAh ব্যাটারির সাথে আসতে পারে, যা 67W ফাস্ট চার্জিং অফার করবে অন্য দিকে, Xiaomi 17T Pro মডেলে আরও শক্তিশালী Dimensity 9500 প্রসেসর ব্যবহার হওয়ার সম্ভাবনা। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh ব্যাটারি। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে।
Xiaomi 17T এবং Xiaomi 17T Pro যথাক্রমে প্লাস্টিক ও মেটাল ফ্রেমের সাথে আসতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের দাম 749 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 67,000 টাকার সমান। এটি ব্ল্যাক, লাইট পিঙ্কিশ পার্পেল, ও লাইট ব্লু কালার অপশনে (অফিসিয়াল নাম নয়) উপলব্ধ হবে। Xiaomi 17T Pro-এর স্টার্টিং প্রাইস 999 ইউরো (প্রায় 90,000 টাকা) হতে পারে। এতে বেস মডেলের মতো কালার, কিন্তু তার চেয়ে আরও ডার্ক টোন লক্ষ্য করা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.