Xiaomi 17T ভারতে জুন 4 লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ৷
Photo Credit: Xiaomi
Xiaomi 17T will be launched in India on June 4
Xiaomi 17T কবে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে, তা গতকাল সংস্থার তরফে ঘোষণা হয়েছে। নতুন সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এ দেশে জুন 4 পা রাখতে চলেছে। লঞ্চের তারিখ প্রকাশ হওয়ার একদিনের মধ্যেই ডিভাইসটির দাম, স্টোরেজ কনফিগারেশন, এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এসেছে। এটি দুটি মেমরি অপশনে উপলব্ধ হবে। ফোনটি Leica-টিউনড ট্রিপল রিয়ার সেটআপ পাচ্ছে। ব্যাকের প্রতিটি ক্যামেরা 60fps-এ ভিডিও রেকর্ড করতে পারবে। Xiaomi T সিরিজ অপেক্ষার ঘটিয়ে চার বছরের বেশি সময় পর ভারতে প্রত্যাবর্তন করছে। লাইনআপের শেষ মডেল Xiaomi 11T Pro এসেছিল 2022 সালের জানুয়ারি মাসে।
Xiaomi 17T ভারতে জুন 4 অফিসিয়ালি লঞ্চ হচ্ছে৷ টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, শাওমির আসন্ন স্মার্টফোনের দাম 59,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ মিলবে। টপ ভ্যারিয়েন্টে একই পরিমাণ র্যাম ও 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।
প্রসঙ্গত, Xiaomi 17T ও Xiaomi 17T Pro মে 28 গ্লোবাল মার্কেটে রিলিজ হবে। তবে Pro মডেল ভারতে আসবে না। ডিজাইনের দিক থেকে আসন্ন ফোনগুলি একই রকম দেখতে। স্ট্যান্ডার্ড মডেলে 6.59 ইঞ্চি LTPS ডিসপ্লে থাকবে। এটি 3,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, Dolby Vision, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
শাওমি 17টি ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও Leica Light Hunter 800 সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
Xiaomi 17T রান করবে ফ্ল্যাগশিপ স্তরের Dimensity 8500 Ultra চিপসেটে। এটি UFS 4.1 স্টোরেজ এবং হাই-পারফরম্যান্স LPDDR5x Ultra র্যামের সঙ্গে যুক্ত থাকবে। ফোনটিতে 6,500mAh ব্যাটারি ও 67W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে। এতে Android 16 OS ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে।
শাওমির নতুন ফোনে দুর্দান্ত সাউন্ডের জন্য Dolby Atmos সাপোর্ট এবং ডুয়াল স্পিকার দেওয়া হবে। জানিয়ে রাখি, কোম্পানি আজ পর্যন্ত তাদের T-ব্র্যান্ডেড তিনটি স্মার্টফোন ভারতে এনেছে — Mi 10T, Mi 10T Pro, ও Xiaomi 11T Pro। Xiaomi 15T সিরিজ গত বছর গ্লোবাল মার্কেটে লঞ্চ হলেও ভারতে আসেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity