Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 20:08 IST
হাইলাইট
  • Xiaomi 17T ও Xiaomi 17T Pro গ্লোবালি মে 28 লঞ্চ হতে পারে
  • দুই ফোনেই Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে
  • Xiaomi T সিরিজের শেষ ফোন 2022-এর জানুয়ারিতে ভারতে এসেছিল

Xiaomi 17T Series may feature a Leica-tuned triple rear camera setup

Photo Credit: WinFuture

Xiaomi 17T ও Xiaomi 17T Pro চলতি মাসের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। সংস্থা এখনও বিষয়টি নিয়ে কিছু ঘোষণা না করলেও, লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই Xiaomi 17T সিরিজের দুই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জল্পনা সত্যি হলে, প্রায় সাড়ে চার বছর পর এই লাইনআপের ফোন ভারতে লঞ্চ হতে পারে। ডিজাইনের দিক থেকে আসন্ন ফোনগুলি প্রায় একই রকম দেখতে। নতুন লাইনআপে ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসর, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং (Pro), Leica টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে বলে জানা গিয়েছে।

Xiaomi 17T ও Xiaomi 17T Pro মে 28 লঞ্চ হতে পারে

টেক ব্লগার যোগের ব্রারের X পোস্ট অনুসারে, Xiaomi 17T এবং Xiaomi 17T Pro আগামী মে 28 তারিখে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে পারে। Xiaomi T লাইনআপ ভারতেও প্রত্যাবর্তন করার কথা শোনা যাচ্ছে। কোম্পানি এখনও পর্যন্ত তিনটি T সিরিজের ফোন এই দেশে এনেছে — Mi 10T, Mi 10T Pro, ও Xiaomi 11T Pro। শেষের মডেলটি 2022 সালের জানুয়ারিতে দেশে এসেছিল।

Xiaomi 12T, 13T, ও 14T সিরিজ ভারতে আর লঞ্চ হয়নি। বর্তমানে Vivo, OnePlus, iQOO, এবং Oppo 50,000 বা তার বেশি দামের ক্যাটাগরিতে অ্যাগ্রেসিভ লঞ্চ করছে। তাই এ দেশে সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে শাওমির প্রত্যাবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

উইনফিউচারের রিপোর্ট বলছে, স্ট্যান্ডার্ড শাওমি 17টি মডেলে 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। শাওমি 17টি প্রো আরও বড় 6.83 ইঞ্চি স্ক্রিনের সাথে আসতে পারে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ হওয়ার সম্ভাবনা। উভয় স্মার্টফোনে 1.5K রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল ব্যবহার হবে।

Xiaomi 17T চলতে পারে Dimensity 8500 Ultra চিপসেটে। এতে 6,500mAh ব্যাটারি মিলতে পারে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Pro মডেল আরও শক্তিশালী Dimensity 9500 প্রসেসর দেখা যেতে পারে। ফোনটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসতে পারে।

শাওমির দুই নতুন ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা দেখা যেতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলিতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.