Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 জুন 2026 14:37 IST
হাইলাইট
  • Xiaomi 18 Pro-এর অন্যতম আকর্ষণ ডুয়াল 200MP ক্যামেরা
  • এটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর ব্যবহার করতে পারে
  • Xiaomi 18 Pro আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা

Xiaomi 17 Series was launched in September, 2026 in China

Photo Credit: Xiaomi

Xiaomi 18 সিরিজ আগামী সেপ্টেম্বরে চীনে লঞ্চ হতে পারে। অফিসিয়াল রিলিজের ক'মাস আগে থেকেই এই সিরিজের ফোনগুলো প্রযুক্তিমহলে চর্চার কেন্দ্রবিন্দুতে। এখন নতুন রিপোর্ট বলছে, Xiaomi 18 Pro ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে বাজারে আসবে। Vivo সর্বপ্রথম ফোনে দুটো 200MP ক্যামেরা দেওয়ার ট্রেন্ড চালু করেছিল। এবার শাওমিও সেই একই পথে হাঁটতে চলেছে। আপকামিং Xiaomi 18 Pro মডেলের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছে। এটি 6.4 ইঞ্চি ডিসপ্লে পেতে পারে। ডিভাইসটি Qualcomm-এর নয়া ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করবে, যা আগামী সেপ্টেম্বর মাসেই আত্মপ্রকাশের সম্ভাবনা।

Xiaomi 18 Pro স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্ট অনুসারে, Xiaomi 18 Pro একঝাঁক ফ্ল্যাগশিপ স্তরের আপগ্রেড অফার করবে। এতে স্ট্যান্ডার্ড Xiaomi 18-এর মতো একই আকারের ডিসপ্লে থাকতে পারে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Xiaomi 18 Pro চলবে আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরে, যা 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হবে। ফোনটির ক্যামেরা সেটআপে LOFIC প্রযুক্তি-সহ 200 মেগাপিক্সেল SmartSens প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এর সঙ্গে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে।

শাওমি 18 প্রো কেমন ক্যাপাসিটির ব্যাটারি পাবে, তা টিপস্টার উল্লেখ করেননি। তবে এটি 100W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস (তারবিহীন) চার্জিং অফার করবে। উল্লেখ্য, আগের একটি রিপোর্টে বলা হয়েছিল যে স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারি পেতে পারে। এতে Samsung Galaxy S26 সিরিজের মতো প্রাইভেসি ডিসপ্লে থাকতে পারে।

প্রসঙ্গত, পূর্বসূরী Xiaomi 17 Pro মডেলের অন্যতম আকর্ষণ ছিল সেকেন্ডারি ডিসপ্লে, যা ফোনের পিঠে ক্যামেরা মডিউলের চারপাশে অবস্থিত। এটি যেমন ভিউফাইন্ডারের কাজ করে সেলফি তুলতে সাহায্য করে, তেমনই রিয়েল-টাইম নোটিফিকেশন আপডেট প্রদান করে। উত্তরসূরীর ক্ষেত্রে পিছনের ডিসপ্লে রাখা হবে নাকি বাদ দেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়।

Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max আগামী সেপ্টেম্বরে চীনে আনুষ্ঠানিকভাবে রিলিজ হতে পারে। স্ট্যান্ডার্ড Xiaomi 18 ও টপ মডেল Xiaomi 18 Ultra ডিসেম্বরে লঞ্চ হওয়ার সম্ভাবনা। সিরিজের সমস্ত মডেলে হাই-এন্ড Snapdragon প্রসেসর ব্যবহার হবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.