Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
Xiaomi 18 Pro স্ট্যান্ডার্ড Xiaomi 18-এর মতো একই আকারের ডিসপ্লে পেতে পারে, যার নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এটি আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর ব্যবহার করবে। এতে LOFIC প্রযুক্তি-সহ 200 মেগাপিক্সেল SmartSens প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এর সঙ্গে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে।