Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে

Redmi K100 সিরিজ 2026 সালে Xiaomi 18 লাইনআপের আগে বাজারে চলে আসতে পারে।

Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে

Photo Credit: Redmi

Redmi K90 Series (pictured) was launched in October, 2025

হাইলাইট
  • Xiaomi এই বছর প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের স্ট্রাটেজি পাল্টাতে পারে
  • Redmi K100 সিরিজ Xiaomi 18 লাইনআপের আগে লঞ্চ হতে পারে
  • স্ট্যান্ডার্ড Redmi K100 মডেলে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে
বিজ্ঞাপন

Redmi K100 সিরিজ লঞ্চ হতে পারে Xiaomi 18 সিরিজের আগেই। অর্থাৎ এই বছর শাওমি তাদের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের স্ট্রাটেজিতে বড় পরিবর্তন আনতে পারে। বিগত কয়েক বছরের ট্রেন্ড অনুসারে, Xiaomi সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের ক্যামেরা ফোকাসড ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে আসছে। তারপর অক্টোবর মাসে রেডমির প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে আসে। ফোনগুলি হাই-পারফরম্যান্স অফার করলেও, ক্যামেরার দিক থেকে শাওমির তুলনায় বেশ পিছিয়ে। এই বছর সেই লঞ্চ প্যাটার্ন পরিবর্তন হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে শাওমির দুই গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যেকার ব্যবধান কমে যেতে চলেছে।

Redmi K100 সিরিজ 2026 সালে Xiaomi 18 লাইনআপের আগে লঞ্চ হবে

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Redmi K100 সিরিজের ফ্ল্যাগশিপ মডেল এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর)  বাজারে আসতে পারে। কমেন্টে বক্সে এক ইউজারের মন্তব্যের জবারে তিনি আরও বলেছেন, রেডমি চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) জন্যেও পণ্য প্রস্তুত করে রাখছে।

টিপস্টার নির্দিষ্ট করে লঞ্চের তারিখ জানাননি৷ তবে আগের বেশ কিছু রিপোর্টে সেপ্টেম্বর মাসকে Redmi K100 সিরিজের রিলিজের সময় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এটি Qualcomm-এর সম্ভাব্য Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরের সাথে একই সময় অফিসিয়াল হতে পারে।

Redmi K100 সিরিজে Redmi K100 ও Redmi K100 Max লঞ্চ হতে পারে। এই দুই ফোন যথাক্রমে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 ও Snapdragon 8 Elite Gen 6 চিপসেটে রান করবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া, স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কোনও তথ্য প্রকাশ হয়নি। Xiaomi 18, Xiaomi 18 Pro, ও Xiaomi 18 Pro Max সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চ হতে পারে।

অন্য দিকে, Redmi Turbo সিরিজ প্রথমবার ভারতে আসছে। Redmi Turbo 5 শীঘ্রই লঞ্চ হওয়ার ঘোষণা হয়েছে। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আত্মপ্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই Amazon এবং Xiaomi India ওয়েবসাইট হ্যান্ডসেটের আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ, স্মার্টফোনটি এই দুই অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে। এটি সম্প্রতি BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে 2606FRT34I মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে।

Redmi Turbo 5 মডেলের ভারতীয় ও চীনা ভ্যারিয়েন্ট একই রকম হবে কিনা, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, এই ফোনের চীনা মডেলে  6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, Dimensity 8500 Ultra প্রসেসর, Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 7,560mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং IP68 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »