আজ থেকে শুরু হল Xiaomi 4th Mi Anniversary Sale: সব অফারের বিস্তারিত খবর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2018 10:31 IST
হাইলাইট
  • ভারতে চার বছর পুর্তি উপলক্ষ্যে একাধিক অফার লঞ্চ করল Xiaomi
  • 10 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অফার চলবে
  • Mi Mix 2 আর Mi Max 2 ফোনে বিশাল ছাড় দেবে Xiaomi

 

ভারতে চার বছর পুর্তি উপলক্ষ্যে একাধিক অফার লঞ্চ করল Xiaomi। 10 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অফার চলবে। যে কোন গ্রাহক এই তিন দিনের সেলে অংশ নিয়ে পারবেন। এই সেলে একাধিক আকর্ষণীয় ডিলের মাধ্যমে মাত্র 4 টাকার ফ্ল্যাশ সেলে Mi LED Smart TV 4 (55-inch), Redmi Y2, Redmi Note 5 Pro আর Mi Band 2 ডিভাইস কেনা যাবে। এর সাথেই Mi Mix 2 আর Mi Max 2 ফোনে বিশাল ছাড় দেবে Xiaomi।

SBI, Paytm ও MobiKwik এর সাথে হাত মিইলিয়ে একাধিক ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফার চালু করেছে Xiaomi। এই সেলে 7,500 টাকা বা তার বেশি কেনাকাটা করলে SBI ক্রেডিট কার্ডের গ্রাহকরা 500 টাকা ক্যাশব্যাক পাবেন। Paytm গ্রাহকরা 8,999 টাকা বা তার বেশি কেনাকাটা করলে 500 টাকা ক্যাশব্যাপ পাবেন। এর সাথেই Paytm গ্রাহকরা 1000 টাকা পর্যন্ত ফ্লাইট বুকিং ও সিমেনার টিকিট বুকিং এ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এর সাথেই MobiKwik গ্রাহকরা মোট খরছে 25 শতাংশ সুপারক্যাশ (সর্বোচ্চ 3,000 টাকা) পাবেন।

Mi অ্যানিভার্সারি ফ্ল্যাশ সেল

10 জুলাই থেকে 12 জুলাই প্রতিদিন বিকাল 4 টায় ফ্ল্যাশ সেলের মাধ্যমে 4 টাকায় Redmi Y1, Mi LED Smart TV 4 (55 inches), Mi Body Composition Scale, Redmi Note 5 Pro, Redmi Y2 আর Mi Band 2 প্রোডাক্টগুলি বিক্রি করবে।

বিশেষ ছাড়

ফ্ল্যাশ সেলের সাথেই Mi অ্যানিভার্সারি সেলে কোম্পানির একাধিক প্রোডাক্টে ছাড় দেবে Xiaomi। এই সেলে মাত্র 27,999 টাকায় Mi Mix 2, 14,999 টাকায় Mi Max 2, 1,899 টাকায় ট্রাভেল ব্যাকপ্যাক, 649 টাকায় Mi ইয়ারফোন, 1,599 টাকায় Mi Band 2 কেনা যাবে। এর সাথেই এক কম্বো অফারে Mই ট্রাভেল ব্যাকপ্যাক ও Mi সেলফি স্টক ট্রাইপড একসাথে মাত্র 2,948 টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। একই ভাবে Mi Band HRX এডিশান ও Mi Band Strap Blue একসাথে 1,398 টাকায় কেনা যাবে।

ব্লকবাস্টার সেল

10 জুলাই দুপুর 12 টায় জনপ্রিয় Redmi Note 5 Pro সেল করবে Xiaomi। একই সাথে 10 জুলাই দুপুর 12 টায় শুরু হবে Mi LED Smart TV 4A এর সেল। 11 জুলাই দুপুর 2 টায়  শুরু হবে কোম্পানির Redmi Y2 ফোনের সেল। 12 জুলাই দুপুর 12 টায় Redmi 5A কেনা যাবে।

সীমিত পরিমানে অফার

এর সাথেই প্রতিদিন সন্ধ্যা 6 টায় ‘ব্লিঙ্ক অ্যান্ড মিস ডিল’ চালু করবে Xiaomi। এই সেলে মাত্র 9,999 টাকায় Redmi Note 5 আর Mi VR Play 2 ডিভাইসদুটি কেনা যাবে। Redmi Y1 আর Mi Bluetooth Headset কম্বোর দাম 8,999 টাকা। Mi Pocket Speaker আর Mi Earphones Basic এর দাম 1,499 টাকা। 10000mAh Mi Power Bank 2i আর Mi Rollerball Pen এর দাম 899 টাকা। এই সব অফার mi.com থেকে পাওয়া যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi Anniversary
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  2. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  3. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  4. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  5. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  6. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  7. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
  8. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  9. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  10. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.