ভারতে চতুর্থ বর্ষপূর্তিতে ধামাকা সেল নিয়ে হাজির Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুলাই 2018 10:56 IST
হাইলাইট
  • চার বছর আগে Mi 3 এর হাত ধরে ভারতে প্রবেশ করেছিল Xiaomi
  • এই উপলক্ষ্যে ভারতে একাধিক অফার লঞ্চ করল Xiaomi
  • 10 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অফার চলবে

চার বছর আগে Mi 3 এর হাত ধরে ভারতের স্মার্টফোন বাজারে প্রবেশ করেছিল চিনের স্মার্টফোন কোম্পানি Xiaomi। এই উপলক্ষ্যে ভারতে একাধিক অফার লঞ্চ করল Xiaomi। 10 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত এই অফার চলবে। সাধারন গ্রাহক এই তিন দিনের সেলে অংশ নিয়ে পারবেন। যদিও Mi মেম্বাররা আজ দুপুর 12 টা থেকে এই সেল এ অংশ নিতে পারবেন। এই সেলে একাধিক আকর্ষণীয় ডিলের মাধ্যমে মাত্র 4 টাকার ফ্ল্যাশ সেলে Mi LED Smart TV 4 (55-inch), Redmi Y2, Redmi Note 5 Pro আর Mi Band 2 ডিভাইস কেনা যাবে। এর সাথেই Mi Mix 2 আর Mi Max 2 ফোনে বিশাল ছাড় দেবে Xiaomi।

SBI, Paytm ও MobiKwik এর সাথে হাত মিইলিয়ে একাধিক ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফার চালু করেছে Xiaomi। এই সেলে 7,500 টাকা বা তার বেশি কেনাকাটা করলে SBI ক্রেডিট কার্ডের গ্রাহকরা 500 টাকা ক্যাশব্যাক পাবেন। Paytm গ্রাহকরা 8,999 টাকা বা তার বেশি কেনাকাটা করলে 500 টাকা ক্যাশব্যাপ পাবেন। এর সাথেই Paytm গ্রাহকরা 1000 টাকা পর্যন্ত ফ্লাইট বুকিং ও সিমেনার টিকিট বুকিং এ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এর সাথেই MobiKwik গ্রাহকরা মোট খরছে 25 শতাংশ সুপারক্যাশ (সর্বোচ্চ 3,000 টাকা) পাবেন।

Advertisement

Mi অ্যানিভার্সারি ফ্ল্যাশ সেল

10 জুলাই থেকে 12 জুলাই প্রতিদিন বিকাল 4 টায় ফ্ল্যাশ সেলের মাধ্যমে 4 টাকায় Redmi Y1, Mi LED Smart TV 4 (55 inches), Mi Body Composition Scale, Redmi Note 5 Pro, Redmi Y2 আর Mi Band 2 প্রোডাক্টগুলি বিক্রি করবে।

বিশেষ ছাড়

ফ্ল্যাশ সেলের সাথেই Mi অ্যানিভার্সারি সেলে কোম্পানির একাধিক প্রোডাক্টে ছাড় দেবে Xiaomi। এই সেলে মাত্র 27,999 টাকায় Mi Mix 2, 14,999 টাকায় Mi Max 2, 1,899 টাকায় ট্রাভেল ব্যাকপ্যাক, 649 টাকায় Mi ইয়ারফোন, 1,599 টাকায় Mi Band 2 কেনা যাবে। এর সাথেই এক কম্বো অফারে Mই ট্রাভেল ব্যাকপ্যাক ও Mi সেলফি স্টক ট্রাইপড একসাথে মাত্র 2,948 টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। একই ভাবে Mi Band HRX এডিশান ও Mi Band Strap Blue একসাথে 1,398 টাকায় কেনা যাবে।

সীমিত পরিমানে অফার

এর সাথেই প্রতিদিন সন্ধ্যা 6 টায় ‘ব্লিঙ্ক অ্যান্ড মিস ডিল’ চালু করবে Xiaomi। এই সেলে মাত্র 9,999 টাকায় Redmi Note 5 আর Mi VR Play 2 ডিভাইসদুটি কেনা যাবে। Redmi Y1 আর Mi Bluetooth Headset কম্বোর দাম 8,999 টাকা। Mi Pocket Speaker আর Mi Earphones Basic এর দাম 1,499 টাকা। 10000mAh Mi Power Bank 2i আর Mi Rollerball Pen এর দাম 899 টাকা। এই সব অফার mi.com থেকে পাওয়া যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Mi Anniversary Sale
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.