ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে আসছে Xiaomi ‘Hercules’, এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 মে 2019 15:31 IST
হাইলাইট
  • Mi ব্র্যান্ডের একটি ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট
  • এই ফোনে থাকবে NFC সাপোর্ট
  • এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

Mi Mix সিরিজের পরবর্তী ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট

অনেক দিন ধরেই Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন Redmi ফোন লঞ্চের কানাঘুষো চলছে। তবে Mi ব্র্যান্ডের অধীনেও একটি Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে Xiaomi। ইতিমধ্যে ‘Hercules' ছদ্মনামে এই ফোন সামনে এসেছে। Xiaomi ‘Hercules' ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট। এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

XDA Developers ওয়েবসাইটে এক ব্যক্তি জানিয়েছেন ‘Hercules' ছদ্মনামে একটি ফোন নিয়ে আসছে Xiaomi। এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের ক্যামেরার একাধিক খবর সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। তবে ফোনের সামনে দুটি ক্যামেরা।Mi Mix 3S অথবা Mi Mix 4 নামে বাজারে আসবে এই স্মার্টফোন।

Advertisement

এই ফোনে থাকবে NFC সাপোর্ট। ভালো গেমিন অভিজ্ঞতার জন্য নতুন ফোনে GPU ওভারক্লকিং করবে Xiaomi।

কোম্পানির এক অথবা একাধিক স্মার্টফোনে এই ফিচার থাকতে পারে। খবর অনুযায়ী Mi Mix সিরিজের অধীনে চিনে এই স্মার্টফোন লঞ্চ হবে। তবে এই ফোনের নাম নিশ্চিতভাবে জানানো হয়নি। Mi Mix 3S অথবা Mi Mix 4 নামে বাজারে আসবে এই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  2. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  3. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  4. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  5. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  6. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  7. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  8. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  9. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  10. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.