Xiaomi HyperOS 3: ফোন চলবে মাখনের মতো, আগামীকাল নতুন আপডেট আনছে শাওমি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 অগাস্ট 2025 19:29 IST
হাইলাইট
  • Xiaomi HyperOS 3 আগস্ট 28 লঞ্চ হবে
  • এই নতুন OS মসৃণ এবং প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা দেবে
  • নতুন সফটওয়্যারের জন্য বিটা টিস্টারদের নিবন্ধন শুরু হয়েছে

Xiaomi নতুন HyperOS 3 এর জন্য বিটা টেস্টারদের এনরোল করছে

Photo Credit: Xiaomi

Xiaomi HyperOS 3 এর অভিজ্ঞতা নিতে তৈরি হোন। শাওমির মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আগামীকাল, আগস্ট 28 গ্রাহকদের সামনে হাজির হবে। চাইনিজ টেক জায়ান্টটি জানিয়েছে, তাদের নতুন কাস্টম OS ব্যবহারকারীদের "মসৃণ এবং প্রতিক্রিয়াশীল" অভিজ্ঞতা দেবে। নতুন সফটওয়্যার আপডেটটি অ্যান্ড্রয়েডের কোন সংস্করণের উপর ভিত্তি করে তৈরি, সেটা এখনও জানা যায়নি। তবে যাবতীয় জল্পনা লেটেস্ট Android 16 এর দিকে ইঙ্গিত করছে। প্রসঙ্গত, 2023 সালের অন্তিম লগ্নে Xiaomi 14 সিরিজের সঙ্গে HyperOS আত্মপ্রকাশ করেছিল। তার আগে দীর্ঘ 13 বছর পর ধরে শাওমির কাস্টম রম ছিল MIUI।

Xiaomi আগামীকাল HyperOS 3 প্রকাশ করবে 

শাওমি গোষ্ঠীর মোবাইল ফোন ব্যবসার প্রেসিডেন্ট লু ওয়েইবিং ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) এর একটি পোস্টে লিখেছেন, "Xiaomi Surge 3 হল একটি নতুন সূচনা বিন্দু। এটি বিশ্ব বাজারে HyperOS 3 নামে পরিচিত হবে। অপারেটিং সিস্টেমকে 'মসৃণ' করে তোলা আমাদের লক্ষ্য। আমরা চাই ব্যবহারকারীরা মসৃণ, প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা ও প্রাকৃতিক অনুভূতি পান।"

শাওমি "Everything Goes Smoothly" ট্যাগলাইনের মাধ্যমে ইঙ্গিত করছে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক হাইপারওএস 3 অ্যাপ স্যুইচ করার সময় এবং হোম স্ক্রিনে সোয়াইপ করার সময় তুলনামূলকভাবে আরও সহজ ট্রানজিশন আনতে পারে। তবে এই সফটওয়্যার আপডেটে কী কী নতুন ফিচার্স থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

Xiaomi-এর যে যে স্মার্টফোন ও ট্যাব HyperOS 3 আপডেট প্রথমে পাবে

লু ওয়েইবিং হাইপারওএস 3 বিটা ভার্সন পাবে এমন কিছু যোগ্য ডিভাইসের তালিকা প্রকাশ করেছে। ফোনগুলির মধ্যে প্রাথমিকভাবে Xiaomi 15 Ultra, Xiaomi 15S Pro, Xiaomi 15 Pro, Xiaomi 15, Redmi K80 Pro, Redmi K80 Extreme এডিশন বিটা আপডেট পাবে। অন্যদিকে, ট্যাবগুলির মধ্যে বিটা ভার্সন পাবে Xiaomi Pad 7S Pro (12.5 ইঞ্চি ডিসপ্লে) এবং Xiaomi Pad 7 Pro।

শাওমির প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, HyperOS 3 বিটা প্রোগ্রামটি এখন লাইভ করা হয়েছে। আগ্রহী বিটা পরীক্ষকরা অ্যাক্সেস পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারে। এটি পর্যায়ক্রমে চালু করা হবে, যাতে প্রতিক্রিয়া এবং মতামতের ভিত্তিতে পরিবর্তন বাস্তবায়ন করতে সুবিধা হয়। 

HyperOS 3 পেতে চলা শাওমির ফোনগুলির লিস্ট:

1. Xiaomi 15 Ultra

2. Xiaomi 15S Pro

3. Xiaomi 15 Pro

4. Xiaomi 15

5. Redmi K80 Pro

6. Redmi K80 Extreme Edition

HyperOS 3 পেতে চলা শাওমির ট্যাবগুলির লিস্ট:

1. 12.5 ইঞ্চি ডিসপ্লে সহ Xiaomi Pad 7S Pro

Advertisement

2. Xiaomi Pad 7 Pro

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.