সুরক্ষায় গাফিলতি মেরামত করল Xiaomi, ব্রাউজারে যোগ হল নতুন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 মে 2020 15:56 IST
হাইলাইট
  • ব্রাউজারে নতুন সুরক্ষা ফিচার নিয়ে এল Xiaomi
  • কোম্পানির বিরুদ্ধে ডেটা পাচারের অভিযোগ উঠেছিল
  • অভিযোগ উড়িয়ে দিয়েছিল চিনের কোম্পানিটি

'ইনকগনিটো' মোডে নতুন ফিচার আনল Xiaomi

গত সপ্তাহের শেষে Xiaomi ফোনের ব্রাউজার ডেটার সুরক্ষা নিয়ে ইন্টারনেটে কম জল ঘোলা হয়নি। দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করল চিনের সংস্থাটি। কোম্পানির Mi Browser, Mi Browser Pro ও Mint Browser “ইনকগনিটো” মোডের তথ্য গ্রাহক শেয়ার করতে চান কি না তা বেছে নেওয়া যাবে। যদিও সুরক্ষা গবেষকদের অভিযোগ খারিজ করে দিয়েছে Xaiomi।

সম্প্রতি এক বিবৃতিতে Xiaomi জানিয়েছে Mi Browser ও Mi Browser Pro ভার্সন 12.1.4 ও Mint Browser ভার্সন 3.4.3 তে নতুন সুরক্ষা ফিচার থাকছে। সেখানে ইনকগনিটো মোদে তথ্য সংগ্রহ করার অনুমতি চেয়েছে কোম্পানি। গ্রাহক চাইলে এই অনুমতি যে কোন সময় বন্ধ অথবা চালু করতে পারবেন।

Advertisement

ডিফল্ট অপশনে এই ব্রাউজারগুলিতে  তথ্য সংগ্রহের অনুমতি বন্ধ করা থাকবে। ব্রাউজার ওপেন করে Settings > Incognito mode settings থেকে এই অপশন দেখে নেওয়া যাবে। Enhanced Incognito mode চালু করলে আপনার ব্রাউজিং ডেটা সংগ্রহ করবে Xiaomi।

Google Play থেকে Mi Browser Pro ও Mint Browser আপডেট করা যাবে। অন্যদিকে Xiaomi গ্রাহকরা Settings > System apps updater থেকে Mi Browser আপডেট করতে পারবেন।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্টে গাবি সার্লিগ ও অ্যান্ড্রু টিয়ের্নি Mi Browser-এ সুরক্ষা গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। যদিও সেই দাবি অস্বীকার করে এই খবরকে ‘ভুল ও অসত্য' বলেছিলেন Xiaomi ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন।

Advertisement

এর পরেই ভারতে Xiaomi প্রধানের টুইটের উত্তরে একটি ভিডিও প্রকাশ করে Mi Browser -এ ইনকগনিটো মোড থেকে তথ্য চুরি করার প্রমাণ সহ একটি ভিডিও প্রকাশ করেন অ্যান্ড্রু টিয়ের্নি। ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আপডেট পাঠিয়ে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করল Xiaomi।

অনুমতি ছাড়াই গ্রাহকের ব্যক্তিগত তথ্য পৌঁছেছে চিনে! অভিযোগ Xiaomi'র বিরুদ্ধে

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

ব্রাউজার ছাড়াও ফোনের বিভিন্ন স্ক্রিন ও ফোল্ডার ব্যবহারের তথ্য সংগ্রহ করার অভিযোগ তুলেছিলেন বিজ্ঞানীরা। সেই সব সুরক্ষার গাফিলতি ঠিক করতে কোন পদক্ষেপ নেয়নি ভারতের এক নম্বর স্মার্টফোন কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  2. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  3. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  4. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  5. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  6. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  7. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  8. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  9. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  10. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.