108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 নভেম্বর 2019 15:03 IST
হাইলাইট
  • Mi Note 10 ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 730G চিপসেট
  • Mi Note 10 ফোনে থাকছে একটি 5,260 mAh ব্যাটারি

Xiaomi Mi Note 10 ফোনে রয়েছে Qualcomm Snapdragon 730G চিপসেট

ভারতের বাজারে আসতে চলেছে 108MP ক্যামেরার স্মার্টফোন। সম্প্রতি ভারতে Mi Note 10 লঞ্চের খবর নিশ্চিত করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। চলতি মাসে ইউরোপে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। একই স্পেসিফিকেশনে চিনে লঞ্চ হয়েছিল Mi CC9 Pro আর চিনের বাইরে লঞ্চ হয়েছিল Mi Note 10। এই ফোনে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা।

সম্প্রতি টুইটারে মনু কুমার জৈন জানিয়েছেন ভারতে 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। যদিও কোন ফোন লঞ্চ হবে জানানো হয়নি। এই মুহূর্তে Xiaomi -র একটি মাত্র স্মার্টফোনে এই স্পেসিফিকেশন রয়েছে। সেই ফোনটি হল Mi Note 10।

Mi Note 10 এর সম্ভাব্য দাম

Mi Note 10 এর দাম 549 ইউরো (প্রায় 43,200 টাকা)। Mi Note 10 এ থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। Mi Note 10 Pro এর দাম 649 ইউরো (প্রায় 51,000 টাকা)। Mi Note 10 Pro তে থাকবে 8GB RAM + 256GB স্টোরেজ। ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

Mi Note 10 স্পেসিফিকেশন

Mi Note 10 ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ Super AMOLED কার্ভড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB স্টোরেজ।

Mi Note 10 ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright HMX সেন্সর। এই ফোনের টেলি-ফটো ক্যামেরায় থাকছে 5x অপটিকাল জুম আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। যদিও ডিজিটাল জুম ব্যবহার করে 50x পর্যন্ত জুম করা যাবে। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা। পোট্রেট তোলার জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এই ক্যামেরা 50 মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে। 

Mi Note 10 ফোনে থাকছে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 5,0, 3.5 মিমি অডিও পোর্ট, USB Type-C পোর্ট, GPS / A-GPS, Galileo, আর GLONASS।

আরও পড়ুন:

একটা ফোনে দুটো ডিসপ্লে আর চারটে ক্যামেরা: নতুন চমক নিয়ে আসছে Xiaomi

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S11e ফোনের বিভিন্ন ফিচার

Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  2. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  3. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  4. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  5. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  6. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  7. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  8. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  9. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  10. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.