ডিসেম্বরে বাজারে আসছে Xiaomi Play

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ডিসেম্বর 2018 13:54 IST
হাইলাইট
  • 24 ডিসেম্বর বাজারে আসছে পরবর্তী Xiaomi স্মার্টফোন
  • নতুন এই ফোনের নাম Xiaomi Play
  • পরবর্তী Redmi ফোনে থাকবে 48MP ক্যামেরা

17 থেকে 26 ডিসেম্বরের মধ্যে এই ফোন লঞ্চের পরিকল্পনা করছিল চিনের কোম্পানিটি

Photo Credit: Weibo

24 ডিসেম্বর বাজারে আসছে পরবর্তী Xiaomi স্মার্টফোন। নতুন এই ফোনের নাম Xiaomi Play। Xiaomi Play তে থাকছে 48MP রিয়ার ক্যামেরা। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে জানানো হয়েছে 24 ডিসেম্বর এই স্মার্টফোন লঞ্চ হবে। 2000 ইউয়ান দামে (প্রায় 20,800 টাকা) লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

আগামী 17 থেকে 26 ডিসেম্বরের মধ্যে এই ফোন লঞ্চের পরিকল্পনা করছিল চিনের কোম্পানিটি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে 24 ডিসেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন। তবে এই ফোন সম্পর্কে কোন ত্থ্য এখনও সামনে আসেনি। তবে এই ফোনের নাম হতে চলেছে Xiaomi Play। কোম্পানির Mi ও Redmi সিরিজের পাশাপাশি থাকছে চলেছে নতুন Xiaomi Play সিরিজ।

সম্প্রতি এক রিপোর্টে থেকে জানা গিয়েছে গেমারদের কথা মাথায় রেখে Xiaomi Play ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই বাজারে রয়েছে Xiaomi –র Black Shark গেমিং স্মার্টফোন। জুন মাসে লঞ্চ হওয়া Honor Play স্মার্টফোনে রয়েছে টার্বো GPU। এই স্মার্টফোনকে কড়া প্রতিযোগিতার সামনে দাঁড় করাবে Xiaomi Play।

অনেকে মনে করছেন চিনে Xiaomi Play নামে লঞ্চ হতে চলেছে অগাস্ট মাসে ভারতে লঞ্চ হওয়া Poco F1। এই ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 845 চিপসেট, লিকুইডকুল টেকনোলজি, 6.18 ইঞ্চি ডিসপ্লে, 12MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।

Xiaomi Play এর সাথেই পরবর্তী Redmi ফোনে থাকবে 48MP ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 675 চিপসেট আর গ্লাস ব্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Play, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.