সোমবার শুরু হল বিক্রি, অনলাইনে কখন কোথায় কিনবেন Redmi 6?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 সেপ্টেম্বর 2018 09:02 IST
হাইলাইট
  • গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro
  • আজ প্রথম বিক্রি শুরু হবে Redmi 6
  • দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 7,999 টাকা।

 

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro। এর মধ্যে আজ প্রথম বিক্রি শুরু হবে Redmi 6। সোমবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে। অন্য দুটি ফোনের মধ্যে Redmi 6 Pro বিক্রি শুরু হবে মঙ্গলবার আর Redmi 6A বিক্রি শুরু হবে আগামী সপ্তাহে 19 সেপ্টেম্বর। Redmi 6 ফোনের ভিতরে থাকবে MediaTek প্রসেসার। এই প্রথম ভারতে MediaTek প্রসেসার দিয়ে ফোন লঞ্চ করল Xiaomi। এছাড়াও Redmi 6 এ থাকবে ডুয়াল ক্যামেরা আর 18:9 ডিসপ্লে।

Advertisement

Redmi 6 এর দাম

ভারতে 3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 7,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে 9,499 টাকা। সোমবার থেকে Flipkart আর Mi.com থেকে কেনা যাবে এই ফোন। তবে আপাতত প্রথম দুই মাসের জন্য এই ফোনের দাম ঠিক করেছে কোম্পানি। পরে টাকার দাম কমলে অথবা বাড়লে এই দামে পরিবর্তন আসতে পারে।

 

Redmi 6 স্পেসিফিকেশান

Redmi 6 এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6 এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর MediaTek Helio P22 প্রসেসার। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Advertisement

Redmi 6 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সারটি 12MP। এর সাথেই থাকবে একটি সেকেন্ডারি 5MP সেন্সার। নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6 এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Below average low-light camera performance
  • Bloated UI, spammy notifications
 
KEY SPECS
Display 5.45-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.