এটাই Redmi AirDots S; কোম্পানির পরবর্তী ওয়্যারলেস ইয়ারফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 এপ্রিল 2020 17:54 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে Redmi Airdots S
  • থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি
  • এই ওয়্যারলেস ইয়ারফোনের ওজন 4.1 গ্রাম

Redmi Airdots S -এ থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি, 7.2 মিমি ড্রাইভার

গোটা বিশ্ব যখন করোনাভাইরাস যুদ্ধে ব্যস্ত তখন ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতেই বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ শুরু হয়েছে। সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi-র নতুন ওয়্যারলেস ইয়ারফোন Redmi AirDots S। Redmi ব্র্যান্ডের অধীনে এটা কোম্পানির দ্বিতীয় ওয়্যারলেস ইয়ারফোন।

চিনে Redmi AirDots S-এর দাম 100 ইউয়ান (প্রায় 1,100 টাকা)। ইতিমধ্যেই চিনের বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এই প্রোডাক্ট বিক্রি শুরু হয়েছে।

Advertisement

কালো রঙে পাওয়া যাবে Redmi AirDots S। থাকছে Bluetooth 5.0 কানেক্টিভিটি, 7.2 মিমি ড্রাইভার। IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট এই ওয়্যারলেস ইয়ারফোনের ওজন 4.1 গ্রাম।

কোম্পানির দাবি এক চার্জে চার ঘণ্টা চলবে এই ওয়্যারলেস ইয়ারফোন। ইয়ারফোনের কেস একবার চার্জ করলে 12 ঘণ্টা গান শোনা যাবে। গেমিংয়ের জন্য থাকছে লো-লেটেন্সি মোড।

লঞ্চ হল OnePlus Bullets Wireless Z: এক চার্জে চলবে 20 ঘণ্টা

এর সঙ্গেই থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ইয়ারফোনের ভিতরে রয়েছে Realtek RTL8763BFR চিপ। ইতিমধ্যেই চিনে এই ইয়ারফোন বিক্রি শুরু হয়েছে। যদিও ভারতে এই প্রোডাক্ট লঞ্চের বিষয়ে উচ্চবাচ্য করেনি Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.