ডুয়াল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Redmi Note 6 Pro: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 সেপ্টেম্বর 2018 12:00 IST
হাইলাইট
  • লঞ্চ হল Xiaomi –র লেটেস্ট মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 6 Pro
  • Redmi Note 6 Pro ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট
  • বিক্রি শুরু 27 সেপ্টেম্বর

27 সেপ্টেম্বর Redmi Note 6 Pro বিক্রি শুরু হবে।

 

লঞ্চ হল Xiaomi –র লেটেস্ট মিডরেঞ্জ স্মার্টফোন Redmi Note 6 Pro। শুক্রবার থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ভারত বা চিনে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি কোম্পানি। এখনও কোম্পানির থাইল্যান্ডের ওয়েবসাইটে দেখা যায়নি Redmi Note 6 Pro। ইতিমধ্যেই দুবাইতে কোন ঘোষনা ছাড়াই বিক্রি শুরু হয়েছে Redmi Note 6 Pro।

Advertisement

Xiaomi Redmi Note 6 Pro এর দাম

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 6 Pro। আগামী 27 সেপ্টেম্বর সেই দেশে অনলাইনে Redmi Note 6 Pro বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi Note 6 Pro।

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আপাতত এই একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro।

ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.