লঞ্চের আগেই আবার সামনে এলো Xiaomi Redmi Note 6 Pro

একটি ভিডিও তৈরী করেছে ইউটিউবে টেকনিকাল গুরুজি চ্যানেলের গৌরব চৌধুরী। এই ভিডিওতে তিনি জানিয়েছেন লঞ্চের আগেই দুবাইতে Redmi Note 6 Pro ফোনের গ্লোবার ভার্সান ঢেলে বিক্রি হচ্ছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট।

লঞ্চের আগেই আবার সামনে এলো Xiaomi Redmi Note 6 Pro

Photo Credit: YouTube/ Technical Guruji

জনপ্রিয় টেক ইউটিউবার ‘টেকনিকাল গুরুজি’ চ্যানেলে লঞ্চের আগেই দেখা গেল Redmi Note 6 Pro।

হাইলাইট
  • মলডোভাতে এই ওয়েবসাইটে Redmi Note 6 Pro বিক্রি হতে দেখা গিয়েছে
  • চিনের এক ওয়াবসাইটে 14,100 টাকা থেকে 15,900 টাকা দামে বিক্রি হচ্ছে এই ফোন
  • এখনও লঞ্চ হয়নি Redmi Note 6 Pro
বিজ্ঞাপন

ভারতে বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে ইতিমধ্যেই সুপারহিট Redmi Note 5 Pro। এখন গোটা দেশ পরবর্তী ভার্সান Redmi Note 6 Pro লঞ্চের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক খবর দেখা গিয়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই চিনের এক ওয়েবসাইটে Redmi Note 6 Pro বিক্রি হতে দেখা গিয়েছে। এবার জনপ্রিয় টেক ইউটিউবার ‘টেকনিকাল গুরুজি’ চ্যানেলে লঞ্চের আগেই দেখা গেল Redmi Note 6 Pro।

ইতিমধ্যেই পূর্ব ইউরোপের ছোট্ট দেশ মলডোভাতে এই ওয়েবসাইটে Redmi Note 6 Pro বিক্রি হতে দেখা গিয়েছে। এই ওয়েবসাইটে 3GB RAM ও 32GB  স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Note 6 Pro প্রায় 25,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও চিনের এক ওয়াবসাইটে 14,100 টাকা থেকে 15,900 টাকা দামে এই ফোন বিক্রি হতে দেখা গিয়েছে।

সম্প্রতি এই ফোন নিয়ে একটি ভিডিও তৈরী করেছে ইউটিউবে টেকনিকাল গুরুজি চ্যানেলের গৌরব চৌধুরী। এই ভিডিওতে তিনি জানিয়েছেন লঞ্চের আগেই দুবাইতে Redmi Note 6 Pro ফোনের গ্লোবার ভার্সান ঢেলে বিক্রি হচ্ছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট। প্রসঙ্গত Redmi Note 5 Pro ফোনের এই একই চিপসেট রয়েছে। যদিও Redmi Note 6 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। এছাড়াও এই ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি।

ইউটিউব ভিডিওতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi Note 6 Pro ফোন দেখা গিয়েছে। কালো রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। গৌরব জানিয়েছেন দুবাইএ এই ফোনের দাম প্রায় 14,800 টাকা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »