200-250 ইউরোর মধ্যে ইউরোপে এই ফোনের দাম হতে চলেছে। তবে ভারতে এর থেকেও কম দামে আসতে পারে Redmi Note 6 Pro। ইউরোপ ছাড়া এশিয়ার দেশগুলিতেও এই তিনটি রঙ্গেই লঞ্চ হবে Redmi Note 6 Pro।
লঞ্চের পর থেকেই সুপারহিট Redmi Note 5 Pro।
ফেব্রুয়ারী মাসে বাজারে এসেছিল এই বছরের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Xiaomi Redmi Note 5 Pro। লঞ্চের পর থেকেই সুপারহিট Redmi Note 5 Pro। মিডরেঞ্জ বাজার কাঁপিয়ে প্রতিযোগীদেরনাস্তানাবুদ করেছে এই স্মার্টফোন। শিঘ্রই বাজারে আসবে Redmi Note 5 Pro এর পরবর্তী এডিশান Redmi Note 6 Pro। সম্প্রতি এক রিপোর্টে Redmi Note 6 Pro এর দাম ও স্টোরেজ ফাঁস হয়ে গিয়েছে। এই প্রথম Redmi Note 6 Pro সম্পর্কে কোন খব ইন্টারনেটে ফাঁস হল।
লঞ্চের আগেই বিভিন্ন স্মার্টফনের খবর ফাঁস করে দেওয়ার জন্য খ্যাত রোল্যান্ড কোয়ানট্ট। সম্প্রতি টুইটারে রোল্যান্ড জানিয়েছেন শিঘ্রই বাজারে আসতে চলেছে Redmi Note 6 Pro। কালো, নীল ও সোনালি রঙে বাজারে আসবে Redmi Note 6 Pro। 3GB RAM/32GB স্টোরেজ আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে ইউরোপে Redmi Note 6 Pro পাওয়া যাবে। তবে ভারত ও চিনের বাজারের জন্য লঞ্চ হবে Redmi Note 6 Pro এর বিশেষ 6GB ভেরিয়েন্ট।
200-250 ইউরোর মধ্যে ইউরোপে এই ফোনের দাম হতে চলেছে। তবে ভারতে এর থেকেও কম দামে আসতে পারে Redmi Note 6 Pro। রোল্যান্ড বলেন ইউরোপ ছাড়া এশিয়ার দেশগুলিতেও এই তিনটি রঙ্গেই লঞ্চ হবে Redmi Note 6 Pro।
প্রসঙ্গত Redmi Note 5 Pro তে রয়েছে একটি 5.99 ইঞ্চি 18:9 HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 636 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। Redmi Note 5 Pro এর অন্যতম প্রধান আকর্ষণ 4000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak