মঙ্গলবার দুপুর 12 টায় সেলে কেনা যাবে Xiaomi Redmi Y2, Mi TV 4, Mi TV 4A

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2018 10:07 IST
হাইলাইট
  • জুন মাসে লঞ্চ হয়েছিল Xiaomi Redmi Y2
  • Amazon.in ও Mi.com এ মঙ্গলবার দুপুর 12 টা থেকে এই ফোন কেনা যাবে
  • Flipkart ও Mi.com থেকে কেনা যাবে Mi TV 4 ও Mi TV 4A

 

গত মাসে লঞ্চ হয়েছিল Xiaomi-র Xiaomi Redmi Y2 সেলফি ফোন। মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in এ Redmi Y2 এর সেল শুরু হবে। 3GB RAM আর 32GB স্টোরেজ ও 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে পাওয়া যাবে। Redmi Y2 এর কন্যতম প্রধান আকর্ষন ফোনের 18:9 ডিসপ্লে, AI পাওয়ার্ড 16MP সেলফি ক্যামেরা, ফেস আনলক ফিচার। Redmi Y2 এর সাথেই কোম্পানির দুই বাজেট স্মার্ট টিভি Mi TV 4 আর Mi TV 4A বিক্রি করবে Xiaomi। এর সাথেই মঙ্গলবার থেকেই কোম্পানির চতুর্থ বার্ষিকী সেল শুরু হয়েছে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Mi.com এ এই সেল 12 জুলাই পর্যন্ত চলবে।

Redmi Y2 এর দাম

Redmi Y2 এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন্যদিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 12,999 টাকা। ডার্ক গ্রে, গোল্ড, ও রোস গোল্ড কালার ভেরিয়েন্টে এই ফোন কিনতে পাওয়া যাবে। শুধুমাত্র Amazon.in ও Mi.com এ মঙ্গলবার দুপুর 12 টা থেকে এই ফোন কেনা যাবে।

Mi TV 4 ও Mi TV 4A এর দাম

32 ইঞ্চি HD Mi TV 4 এর দাম 13,999 টাকা। 43 ইঞ্চি Full HD Mi TV 4A এর দাম 22,999 টাকা। আর প্রিমিয়াম 55 ইঞ্চি 4k Mi TV 4 দাম দাম 44,999 টাকা। এই সবকটি মডেল Flipkart ও Mi.com থেকে মঙ্গলবার দুপুর 12 টায় কেনা যাবে।

Xiaomi Redmi Y2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Good battery life
  • Bad
  • Slow facial recognition
  • Average lowlight camera performance
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 625
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3080mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi TV 4, Mi TV 4A
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  2. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  3. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  4. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  5. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  6. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  7. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  8. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  9. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.