20 কোটি টাকায় বিক্রি হল আইনস্টাইনের ‘গড লেটার’

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 ডিসেম্বর 2018 13:30 IST
হাইলাইট
  • নিলামে বিক্রি হল আইন্সটাইনের ‘গড লেটার’
  • 1954 সালে লেখা এই চিঠি লেখা হয়েছিল
  • 2.9 মিলিয়ান ডলারে আইন্সটাইনের হাতে লেখা এই চিঠি নিলামে বিক্রি হয়েছে

1954 সালে জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডকে নিজের কাজের ব্যাখ্যা দিতে এই চিঠি লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন

নিলামে বিক্রি হল আইন্সটাইনের ‘গড লেটার'। 2.9 মিলিয়ান ডলারে (প্রায় 20 কোটি টাকা) আইন্সটাইনের হাতে লেখা এই চিঠি নিলামে বিক্রি হয়েছে।

1954 সালে লেখা এই চিঠি নিলামে 1.5 মিলিয়ান ডলারে (প্রায় 10 কোটি টাকা) বিক্রি হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা।

Advertisement

74 বছর বয়সে এই চিঠি লিখেছিলেন আইস্টাইন। জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডকে নিজের কাজের ব্যাখ্যা দিতে এই চিঠি লিখেছিলেন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী।

বিজ্ঞান ও ধর্মের মেলবন্ধনে যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছিল এই চিঠি।

“মৃত্যুর এক বছর আগে এই ব্যাক্তিগত চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন। এই চিঠিতে তাঁর বৈজ্ঞানিক ও দার্শনিক চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে।” বলে এই বিবৃতিতে জানিয়েছে ক্রিস্টিস। এই নিলাম ঘর থেকেই বিক্রি হয়েছে আইন্সটাইনের ‘গড লেটার'। যা সম্ভাব্য দামের দ্বিগুণ দামে নিলামে বিক্রি হয়েছে।

Advertisement

“ঈশ্বর শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতা অভিব্যক্তি এবং পণ্য ছাড়া আর কিছুই না।” এই চিঠিতে লিখেছিলেন আইন্সটাইন।

এর আগেও একাধিক নিলামে আইনস্টাইনের অন্য চিঠি বিক্রি হয়েছিল। 2017 সালে 6,100 মার্কিন ডলারে (প্রায় 4.3 লক্ষ টাকা) বিক্রি হয়েছিল এক ছাত্রকে লেখা আইনস্টাইনের চিঠি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Albert Einstein
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  2. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  3. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  4. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  5. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  6. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  7. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  8. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  9. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  10. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.