ছোট কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে নতুন যান তৈরী করবে ISRO

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 সেপ্টেম্বর 2018 18:42 IST

 

হালকা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য নতুন লঞ্চ ভেইকেল তৈরী করছে ISRO। নতুন এই লঞ্চ ভেইকেলে 500-700 কিলো ওজনের কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ থেকে 500 কিমি উচ্চতায় পাঠানো যাবে।

বেঙ্গালুরুতে স্পেস এক্সপোর প্রথম সেশানে ISRO প্রধান কে সিভান বলেন, স্টার্ট আপ ও নতুন আবিষ্কাতকে উৎসাহ দিতে দেশের ছয় জায়গাতে নতুন সংস্থা খুলকে ISRO। অয়াকাডেমিয়া ও শিল্প ISRO-র প্রধান দুই পিলার বলে মন্তব্য করেছেন সিভান।

“কৃত্রিম উপগ্রহের চাহিদা দিন দিন বাড়ছে। যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠছে ছোট কৃত্রিম উপগ্রহ। এই বাজার ধরতে ছোট উপগ্রহ মহাকাশে পাঠানোর নতুন যান তৈরী করার কাজ শুরু করেছে ISRO।” বলেন তিনি।

এই কৃত্রিম উপগ্রহগুলি একই ধরনের এবং খুব সহজেই তৈরী করা যাবে। PSLV এর থেকে অনেকটাই আলাদা হবে এই লঞ্চ ভেইকেলগুলি। মাত্র 72 ঘন্টায় এই যান প্রস্তুত করে ফেলা যাবে।

“এই মুহুর্তে ছোট কৃত্রিম উপগ্রহ লঞ্চ ভেইকেল বানানোর কাজ করছে ISRO। শ্রীহরিকোটা থেকে নতুন এই লঞ্চ ভেইকেলে 500-700 কিলো ওজনের কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ থেকে 500 কিমি উচ্চতায় পাঠাতে পারবে। বছরে 50-60 টি এই ধরনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে ISRO। এছাড়াও এই মুহুর্তে ISRO –র অন্যতম প্রধান লক্ষ্য সঠিক সময়ে ‘গগণযান’ কে মহাকাশে পাঠানো।” বলেন সিভান।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  2. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  3. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  4. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  5. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  6. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  7. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  8. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  9. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  10. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.