কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক

Nothing Phone 4b RCB Edition ম্যাট লাল রঙে আসছে, যা বিরাট কোহলির দলের জার্সির সিগনেচার কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক

Photo Credit: Nothing

Nothing Phone 4b RCB Edition features a matte red finish, which resembles RCB's jersey color

হাইলাইট
  • Nothing Phone 4b RCB Edition লাল রঙে দেখা গিয়েছে
  • ফোনটির পিঠের মাঝখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোগো রয়েছে
  • Nothing Phone 4b RCB Edition সীমিত সংখ্যায় বিক্রি হবে
বিজ্ঞাপন

কোহলি ভক্তদের জন্য দারুণ খবর। নিজের স্মার্টফোনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোল্ড থিম দেখতে চান? সেই সুযোগ করে দিতে আসছে Nothing Phone 4b RCB Edition। সংস্থা আগেই ঘোষণা করেছে, Nothing Phone 4b জুলাই 7 ভারতে লঞ্চ হবে। আর আরসিবি স্পেশাল এডিশন একই তারিখে এ দেশে আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে। আজ ফোনের ফার্স্ট লুকও প্রকাশ করেছে কোম্পানি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি লাল রঙের সঙ্গে সমার্থক। আসন্ন Nothing Phone 4b RCB Edition সেই আইকনিক জার্সির রঙের সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয়েছে।

Nothing Phone 4b RCB Edition-এর প্রথম ছবি প্রকাশ 

নাথিং ফোন 4বি আরসিবি এডিশনের মূল ডিজাইন স্ট্যান্ডার্ড মডেলের মতোই রাখা হয়েছে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্যানদের জন্য একাধিক থিম ভিত্তিক পরিবর্তন করেছে কোম্পানি। স্মার্টফোনটির পিছনের প্যানেলের মাঝখানে বিরাট কোহলির দলের সিংহের লোগো রয়েছে, যা একে সাধারণ মডেলের থেকে আলাদা করেছে।

এছাড়াও, Nothing Phone 4b RCB Edition ম্যাট লাল রঙে আসবে, যা IPL দলটির জার্সির সিগনেচার কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিজক্যাল বাটনগুলি কালো রঙের। কোম্পানি একে "লিমিটেড এডিশন কালেক্টেবল ডিভাইস" হিসেবে প্রচার করছে। অর্থাৎ এটি Nothing Phone 4b-এর মতো ব্যাপক সংখ্যায় তৈরি হচ্ছে না। সংগ্রাহক এবং আরসিবি ভক্তদের জন্য সীমিত সংখ্যায় বিক্রি হবে।

নাথিং জানিয়েছে, ফোনটির বিক্রি একটি এক্সক্লুসিভ ড্রপ ইভেন্টের মাধ্যমে শুরু হবে। অনুষ্ঠানটি বেঙ্গালুরুতে তাদের প্রথম ব্র্যান্ডেড স্টোরে বিকাল 4টা থেকে অনুষ্ঠিত হবে। ফোনটি খুব কম সংখ্যায় বিক্রি হবে ও আগে এলে আগে পাওয়ার নীতিতে কেনার সুযোগ মিলবে।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, স্ট্যান্ডার্ড মডেলের মতো Nothing Phone 4b RCB Edition-এ 6.7 ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এতে Android 16 OS ভিত্তিক Nothing OS 4.1 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে। ফোনটি নূন্যতম 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।

Nothing Phone 4b/RCB Edition-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে প্রাইমরি সেন্সরটি 50 মেগাপিক্সেল। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করবে। সঙ্গে একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

এটি নাথিং ব্র্যান্ডের প্রথম 6,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন হতে চলেছে। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসরে চলবে। ডিভাইসটি নতুন গ্লিফ বার LED লাইটিং সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে, যা ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের পাশে লম্বালম্বিভাবে অবস্থিত। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টাটাস ইন্ডিকেটর, এবং অ্যাপ স্পেসিফিক এলার্ট পাবে৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »