Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max

iPhone 18 Pro Max প্রথম আইফোন হবে, যা 5,400mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারিতে চলবে।

Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max

Photo Credit: Apple

iPhone 17 Pro Max has a 4,823mAh battery in markets with a SIM tray

হাইলাইট
  • iPhone 18 Pro Max ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড পেতে পার
  • ফোনটির ই-সিম ভ্যারিয়েন্টে 5,425mAh ব্যাটারি থাকতে পারে
  • iPhone 17 Pro Max eSIM মডেলে 5,088mAh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

Android স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে Apple-ও এবার নতুন প্রজন্মের আইফোনে ব্যাটারির শক্তি অনেকটা বাড়ানোর পথে হাঁটতে পারে। রিপোর্ট বলছে, iPhone 18 Pro Max ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড পেতে পারে। ফোনটি যে সমস্ত মার্কেটে ফিজিক্যাল সিম ট্রে ছাড়া (ই-সিম অনলি) বিক্রি হবে, সেখানে 5,425mAh ব্যাটারি থাকতে পারে। অন্য দিকে, যেখানে যে সমস্ত দেশে ফিজিকাল সিম স্লট থাকবে, সেখানে 5,235mAh ব্যাটারি ব্যবহার হওয়ার সম্ভাবনা। ফোনের ভিতরে সিম ভরার ট্রে রাখার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে। তাই ব্যাটারির ক্ষমতায় এমন পার্থক্য থাকতে চলেছে।

iPhone 18 Pro Max বৃহত্তম ব্যাটারির আইফোন হতে চলেছে 

যদি খবরটি সঠিক হয়, তাহলে iPhone 18 Pro Max সর্বপ্রথম আইফোন হবে, যা 5,400 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের বেশি ক্ষমতার ব্যাটারিতে চলবে। Apple কখনও অফিসিয়ালি ব্যাটারির ধারণক্ষমতা প্রকাশ করেনা। কিন্তু অতীতে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নথি হার্ডওয়্যার সম্পর্কে একাধিক তথ্য ফাঁস করেছে।

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে Duoge ইন্টারনেট টেকনোলজির একটি পোস্টে আসন্ন iPhone 18 Pro Max-এর ব্যাটারি স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। ফোনটির ই-সিম অনলি এবং ফিজিক্যাল সিম ভার্সনে যথাক্রমে 5,425mAh ও 5,235mAh ব্যাটারি থাকবে বলে দাবি করা হয়েছে।

তুলনাস্বরূপ, iPhone 17 Pro Max-এর ই-সিম অনলি ভ্যারিয়েন্ট এবং ফিজিক্যাল সিম সংস্করণে যথাক্রমে 5,088mAh ও 4,823mAh ব্যাটারি আছে বলে জানা গিয়েছে। অন্য দিকে, রিপোর্ট অনুসারে, iPhone 17 Pro-এর ই-সিম ও ফিজিক্যাল সিম ভার্সনে যথাক্রমে 4,252mAh ও 3,998mAh ব্যাটারি আছে।

ফাঁস হওয়া তথ্য ইঙ্গিত করছে, iPhone 18 Pro-এর তুলনায় iPhone 18 Pro Max আরও বড় ব্যাটারি আপগ্রেড পাবে। দুই ফোনেই Apple A20 Pro চিপসেট ব্যবহার হওয়ার সম্ভাবনা। প্রসেসরটি 2 ন্যানোমিটারের হবে বলে শোনা যাচ্ছে। ফলে আগের প্রজন্মের তুলনায় আরও বেশি পাওয়ার এফিশিয়েন্সি অফার করবে।

তবে ফোন কতক্ষণ চলবে, তা শুধু ব্যাটারি ক্যাপাসিটি ও প্রসেসরের ক্ষমতার উপর নির্ভর করে না। সফটওয়্যার অপ্টিমাইজেশন, ডিসপ্লের বিদ্যুৎ খরচ, এবং অন্যান্য হার্ডওয়্যার পারফরম্যান্সে বড় ভূমিকা রাখে। প্রসঙ্গত, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, এবং iPhone Ultra (সম্ভাব্য ফোল্ডেবল) সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। 

ব্লুমবার্গের Mark Gurman-এর মতে, কোম্পানির পরবর্তী বড় ইভেন্ট সেপ্টেম্বর 8 অনুষ্ঠিত হতে পারে। আবার আমেরিকায় লেবার দিবস সেপ্টেম্বর 7 পালিত হওয়ার কথা। তাই সেপ্টেম্বর 9 লঞ্চ ইভেন্টের জন্য আরও একটি বিকল্প তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর 9 দিনটিতেই iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, এবং iPhone Air লঞ্চ হয়েছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  2. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  3. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  4. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  5. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  6. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  7. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  8. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  9. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  10. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »