iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Ultra এই বছর সেপ্টেম্বর 8 বা 9 লঞ্চ হতে পারে।
Photo Credit: Apple
Apple iPhone 17 series was launched on September 9, 2025
Apple iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ্যে এল। প্রত্যেক বছর প্রযুক্তিপ্রেমীরা বছরভর সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষা করেন। কারণ এই সময় নতুন আইফোন সিরিজ বাজারে আসে। চলতি বছরেও সেই প্রথার ব্যতীক্রম ঘটছে না। iPhone 18 Pro, iPhone 18 Pro Max, এবং iPhone Ultra (সম্ভাব্য ফোল্ডেবল) সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone 18e আগামী বছর আত্মপ্রকাশ করতে পারে। দুই ফোনে 9 জিবি র্যাম দেওয়া হতে পারে৷ 1.5 জিবি করে মোট ছয়টি DRAM চিপ থাকতে চলেছে, যা শুনতে সত্যিই অস্বাভাবিক লাগার কথা।
ব্লুমবার্গের সাংবাদিক Mark Gurman জানিয়েছেন, অ্যাপল সাধারণত আমেরিকায় লেবার ডে-এর পর সেপ্টেম্বরের প্রথম মঙ্গলবার বা বুধবার নতুন আইফোন সিরিজ লঞ্চ করে থাকে। তাঁর মতে, কোম্পানির পরবর্তী বড় ইভেন্ট সেপ্টেম্বর 8 অনুষ্ঠিত হতে পারে। ওই দিন আইফোন 18 প্রো, আইফোন 18 প্রো ম্যাক্স, ও ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে চর্চায় থাকা আইফোন আল্ট্রা প্রকাশ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
এই বছর আমেরিকায় লেবার দিবস সেপ্টেম্বর 7 পালিত হওয়ার কথা রয়েছে। তাই সেপ্টেম্বর 9 লঞ্চ ইভেন্টের জন্য আরও একটি বিকল্প তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর 9 তারিখেই iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max, এবং iPhone Air রিলিজ হয়েছিল।
বর্তমান প্রজন্মের iPhone 17 ও iPhone 17e চারটি 2 জিবি DRAM চিপ আছে। ফোনগুলির উত্তরসূরী মডেলে র্যামের পরিমাণ মোট 1.5 জিবি বৃদ্ধি পাচ্ছে। অন্য দিকে, আসন্ন iPhone 18 Pro সিরিজের দুই মডেল ও iPhone Ultra-তে 12 জিবি র্যাম বজায় রাখা হতে পারে। এই তিন ফোনে Apple A20 চিপসেটের সঙ্গে আটটি 1.5 জিবি DRAM ডাই ব্যবহার করা হতে পারে। অর্থাৎ, ফোনগুলি 12 জিবি র্যামের সঙ্গে আসছে।
রিপোর্ট বলছে, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max বর্তমান মডেলের তুলনায় সর্বোচ্চ 200 মার্কিন ডলার বেশি দামে বাজারে আসতে পারে। যার অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় 18,800 টাকা। যদি প্রতিবেদনের পূর্বাভাস সঠিক হয়, তাহলে iPhone 18 Pro-এর দাম 1,249 ডলার থেকে 1,299 ডলার হওয়া সম্ভাবনা। টাকার অঙ্কে হিসেব করলে প্রায় 1.18 লক্ষ থেকে 1.23 লক্ষ।
iPhone 18 Pro Max-এর দাম 1,349 থেকে 1,399 মার্কিন ডলার (প্রায় 1.28 লক্ষ থেকে 1.32 লক্ষ টাকা) থেকে শুরু হতে পারে। iPhone Ultra-এর প্রারম্ভিক দাম 3,000 মার্কিন ডলার (প্রায় 2.36 লক্ষ টাকা) হতে পারে। উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম 3,000 মার্কিন ডলার (প্রায় 2.83 লক্ষ) পৌঁছতে পারে বলে দাবি করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Anthropic Faces Lawsuit From Sony Music, Warner Chappell Over Alleged Copyrighted Material Use
Xiaomi Pad 9 Pro Could Get a Huge 11,000mAh Battery and Bigger 12.5-Inch Display, Leak Suggests