Facebook বা Instagram নয়, কোন সোশ্যাল প্ল্যাটফর্মে বেশী সচ্ছন্দ তরুন প্রজন্ম?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অগাস্ট 2018 17:09 IST

মার্কিন মুলুকে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয়তায় Facebook  ও Instagram কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে Snapchat।

মার্কিন যুক্তরাষ্ট্রে তরুন প্রজন্মের সবথেকে পছন্দের সোশ্যাল মিডিয়া Snapchat। নতুন এক সমীক্ষায় জানা গিয়েছে মার্কিন মুলুকে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয়তায় Facebook  ও Instagram কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে Snapchat। 2018 সালে সেই দেশে 12 থেকে 17 বছর বয়সী Snapchat ব্যবহারকারীর সংখ্যা 1.64 কোটি। অন্যদিকে মাত্র 1.28 কোটি 12 থেকে ১৭ বদমপদী বয়সী মার্কিন নাগরিক Instagram ব্যবহার করে। এই রিপোর্টে জানানো হয়েছে 2022 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তরুন প্রজন্মের কাছে এই জনপ্রিয়তা ধরে রাখবে Snapchat।

“মার্কিন যুক্তরাষ্ট্রে তরুন প্রজন্মের কাছে সবথেকে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম Snapchat ও Instagram। এই বছরে একই পরিমান তরুন নাগরিক এই দুই সোশ্যাল প্ল্যান্টফর্ম ব্যবহার শুরু করবে।” বলে জানিয়েছেন ক্রিস্টোফার বেন্ডসেন নামের এক সিনিয়ার অ্যানালিস্ট।

Advertisement

এই রিপোর্টে আরও বলা হয়েছে, “12 থেকে 17 বছর বয়সী তরুনরা ক্রমশ Snapchat” ব্যবহার শুরু করবে। অন্যদিকে এই বয়সের গ্রাহক হারাতে থাকবে Facebook। আমাদের হিসাব মতো 2022 সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে 12 লক্ষ নতুন 12 থেকে 17 বছর বয়সী Snapchat যোগদান করবে। এই সময়ে এই বয়সের 22 লক্ষ গ্রাহক Facebook ব্যবহার বন্ধ করবেন।”

এই বছরে 12 থেকে 17 বছর বয়সী মার্কিন ফেসবুক গ্রাহকের সংখ্যা 1.15 কোটি। যা আগের বছরে ছিল 1.21 কোটি। 2022 সালে এই সংখ্যাটি কমে হবে মাত্র 93 লক্ষ।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Snapchat, Instagram, Facebook, US, eMarketer
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  2. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  3. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  4. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  5. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  6. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  7. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  8. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  9. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  10. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.