Youtube, Snapchat এর কাছে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে Facebook

এই সমীক্ষায় জানা গিয়েছে আমেরিকায় 13 থেকে 17 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে মাত্র 51% ফেসবুক ব্যাবহার করে।

Youtube, Snapchat এর কাছে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে Facebook

Snapchat, Instagram, Youtube এর মতো সোশাল মিডিয়ার সাথে পাল্লায় ক্রমশ পিছিয়ে পড়ছে Facebook।

হাইলাইট
  • মার্কিন মুলুকে তরুন প্রজেন্মের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে Facebook
  • আমেরিকায় টিন এজারদের মধ্যে মাত্র 51% ফেসবুক ব্যাবহার করে
  • তিন বছর আগে এই সংখ্যাটি ছিল 71%
বিজ্ঞাপন

ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে Facebook। Snapchat, Instagram, Youtube এর মতো সোশাল মিডিয়ার সাথে পাল্লায় ক্রমশ পিছিয়ে পড়ছে এই মার্কিন সোশাল মিডিয়া জায়েন্ট। সম্প্রতি এক সমীক্ষায় মার্কিন মুলুকে তরুন প্রজেন্মের মধ্যে এই ট্রেন্ড দেখা গিয়েছে।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারে এক রিপোর্টে বলা হয়েছে অনেকদিন ধরেই সবথেকে বেশি ফেসবুক ব্যাবহার করত তরুন প্রজম্ন। আর এবার সেই প্রজম্নের ছেলে মেয়েরা ফেসবুক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে।

এই সমীক্ষায় জানা গিয়েছে আমেরিকায় 13 থেকে 17 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে মাত্র 51% ফেসবুক ব্যাবহার করে। যদিও এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে 85% গুগুলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম Youtube ব্যাবহার করেন। 72% Instagram ব্যাবহার করেন। আর মার্কিন কচিকাঁচাদের 69% স্ন্যাপচ্যাট ব্যাবহারে আভ্যস্থ।

2015-16 সালের সমীক্ষা থেকে আমুল বদল হয়েছে এই সংখ্যা। তিন বছর আগের  সে দেশের 13 থেকে 17 বছরের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে 71% ফেসবুক ব্যাবহার করত। এই সমীক্ষা আনুযায়ী 95% টিন এজার সোশাল নেটওয়ার্কিং এর জন্য নিজের স্মার্টফোন ব্যাবহার করে।

এক রিপোর্টে এই সমীক্ষার প্রধা গবেষক মনিকা অ্যান্ডারসান বলেন “গত তিন বছরে টিন এজারদের মধ্যে সোশাল মিডিয়া ব্যাবহারে আমুল পরিবর্তন এসেছে। সেই সময় সোশাল মিডিয়া ব্যাবহারে টিন রা প্রধানত ফেসবুক ব্যাবহার করত। এখন একাধিক সোশাল প্ল্যাটফর্ম ব্যাবহারে বেশি স্বচ্ছন্দ এই ছেলে মেয়েরা। এর সাথেই আরও বেশি টিন এজাররা সোশাল মিডিয়া ব্যাবহার শুরু করেছে।”

এই একই সমীক্ষায় টিন এজারের জীবনে সোশাল মিডিয়ার প্রভাব নিয়েও গবেষনা করা হয়েছে।

বিশ্বব্যাপী ফেসবুকের 2 বিলিয়ান অ্যাকটভ ইউজার রয়েছে। নিঃসন্দেহে এটি বিশ্বের বৃহত্তম সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু মার্কিন মুলুকে টিন এজারদের কাছে ফেসবুক ক্রমশই আগ্রহ হারাচ্ছে। আর সেইখানেই স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রামের, ইউটিউবের  মতো সোশাল মিডিয়াগুলি জনপ্রিয়তা লাভ করছে।

এই বছরের শুরুতে অন্য এক সমীক্ষায় জানা গিয়েছিল আমেরিকায় 24 বছরের কম বয়সী নাগরিকদের মধ্যে 2 মিলিয়ান ইউজার ফেসবুক ব্যাবহার বন্ধ করে দেবে। গত বছর অন্য এক রিপোর্টে জানানো হয়েছিল মার্কিন মুলুকে তরুন প্রজন্মের মধ্যে সবথেকে জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  2. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  3. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  4. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  5. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  6. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  7. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  8. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  9. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  10. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »