পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে Twitter

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অগাস্ট 2018 16:49 IST

বিতর্কিত পোস্ট ব্লক না করলে পাকিস্তানে Twitter নিষিদ্ধ করে দেওয়া হবে। সম্প্রতি পাকিস্তান টেলিকমিউনিকেশান অথোরিটির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে Twitter-কে। বৃহষ্পতিবার পাকিস্তানে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

পাকিস্তানের ডনে এক রিপোর্টে জানানো হয়েছে পাকিস্তানে বিপদের সামনে রয়েছে Twitter। যে কোন সময় পাকিস্তানে নিষিদ্ধ করা হতে পারে এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটকে। বিতর্কিত পোস্ট বন্ধ না করলে সেই দেশে নিষিদ্ধ হবে Twitter।

সম্প্রতি পাকিস্তান পাকিস্তান টেলিকমিউনিকেশান অথোরিটি জানিয়েছে Facebook, YouTube ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বিতর্কিত পোস্ট বন্ধ করার বিরুদ্ধে পদক্ষেপ নিলেও এই বিষয়ে কর্ণপাত করছে না Twitter। মোট বিতর্কিত পোস্টের মাত্র 5 শতাংশ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়েছে এই মার্কিন কোম্পানিটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঠেকানোর উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন সেই দেশে ত্তৈরী এক কমিটির সদস্যরা। সেই মিটিং-এ জানানো হয়েছে ইসলামাবাদ হাই কোর্ট Twitter-কে শেষবারের মতো  সতর্ক করার নির্দেশ দিয়েছেন। এই সতর্কবানীতে সাড়া না দিলে পাকিস্তানে Twitter নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে সেই দেশের আদালত।

প্রসঙ্গত Facebokk-এর মতো পাকিস্তানে অত জনপ্রিয় নয় Twitter। তাই সেই দেশে Twitter নিষিদ্ধ হলে কোম্পানির তেমন ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে। তবে নিঃসন্দেহে কিছুটা সাময়িক ক্ষতির স্বীকার হতে হবে Twitter-কে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Twitter, Pakistan, PTA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.