করোনাভাইরাস সম্পর্কে সব প্রশ্নের জবাব দিতে বিশেষ উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রকের

দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

করোনাভাইরাস সম্পর্কে সব প্রশ্নের জবাব দিতে বিশেষ উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রকের

Photo Credit: Twitter/ Harsh Vardhan

নাগরিকদের প্রশ্নের উত্তর দিতে বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

হাইলাইট
  • ট্যুইটারে প্রশ্ন করা যাবে
  • উত্তর দেবেন স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞরা
  • ইতিমধ্যেই উত্তর আসতে শুরু করেছে
বিজ্ঞাপন

দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে সব প্রশ্নের উত্তর দিতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টুইটারে এই জন্য একটি বিশেষ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। @CovidIndiaSeva ট্যুইটারে অ্যাকাউন্ট ট্যাগ করে ট্যুইটারে COVID-19 সম্পর্কে যে কোন প্রশ্ন করলে কর্তৃপক্ষের তরফ থেকে জবাব মিলবে।

@CovidIndiaSeva হ্যান্ডল ট্যাগ কররে দেশের নাগরিকরা ট্যুইটারে COVID-19 সম্পর্কে যে কোন প্রশ্নের উত্তর জাততে পারবেন। রোগের লক্ষণ, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারে জানা যাবে। যদিও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই উত্তর মিলবে। কোন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন না স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা।

এই পরিষেবা শুরু করে ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন বলেন, “সাধারণ মানুষের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেবেন বিশেষজ্ঞরা। নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্যই এই উদ্যোগ। এখনই নিজের প্রশ্ন পোস্ট করুন।”

Zoom-এর বিকল্প অ্যাপ তৈরি করলে মিলবে কোটি টাকা পুরস্কার, ঘোষণা কেন্দ্রের

ইতিমধ্যেই @CovidIndiaSeva ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর আসতে শুরু করেছে। NDTV-র সাংবাদিক অখিলেশ শর্মা প্রশ্ন করেছিলেন, “সবার মনে একটাই প্রশ্ন, আমরা কি যথেষ্ট পরীক্ষা করছি? COVID সংক্রমিত এলাকায় র‍্যাপিড অ্যান্টিবডি রক্ত পরীক্ষার কী অবস্থা?”

উত্তরে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি জানিয়েছেন, “এই মুহূর্তে 204 সরকারী ল্যাব ও 86 বেসরকারি ল্যাবে পরীক্ষা চলছে। গোটা দেশে 16,000 সেন্টার থেকে নমুনা সংগ্রহ চলছে। ইতিমধ্যেই 4,05,320 মানুষকে পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যেই করোনাভাইরাস সংক্রমিত এলাকায় র‍্যাপিড টেস্ট করার অনুমতি দিয়েছে কেন্দ্র।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »