ভুয়ো খবর প্রচার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 মার্চ 2019 13:59 IST
হাইলাইট
  • ভারতে রোজ 20 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন
  • গোটা বিশ্বে WhatsApp এর মোট গ্রাহক সংখ্যা 150 কোটির বেশি
  • ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে কোম্পানি

সম্প্রতি ভারতে ভুয়ো খবর ও বিদ্বেষমুলক তথ্য প্রচার রুখতে বেশ কড়া মনোভাগ নিয়েছে WhatsApp। বুধবার ভারতে WhatsApp প্রধান অভিজিত বসু জানিয়েছেন ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে কোম্পানি। এই বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় থেকেই গ্রাহকের সুরক্ষা ও ভুয়ো খবরের প্রচার রুখতে সক্রিয় হয়েছিলেন অভিজিত।

“সাম্প্রতিক সিদ্ধান্তে ভুয়ো খবর প্রচারে রাশ টানা গিয়েছে। কিন্তু এই কাজ এখনও শেষ হয়নি। আমরা যতইন কড়া ব্যবস্থা নিই না কেন সব সময় উন্নতি করার জায়গা রয়েছে।” বলেন অভিজিত।

“ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে এই কাজ চালিয়ে যাব আমরা। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতেই এই কাজ চালু থাকবে।” বলেন তিনি।

ভারতে রোজ 20 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। গোটা বিশ্বে WhatsApp এর মোট গ্রাহক সংখ্যা 150 কোটির বেশি।

অভিজিত আরও বলেন, “শিঘ্রই WhatsApp এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। UPI পদ্ধতি ব্যবহার করে WhatsApp এ পেমেন্ট সার্ভিস কাজ করবে। এর ফলে সহজেই ভারতের WhatsApp গ্রাহকরা টাকা ট্রান্সফার করতে পারবেন।”

Advertisement

“ভারতে WhatsApp এর ভবিষ্যৎ নিয়ে আমি বেশ উত্তেজিত। এই অ্যাপ ব্যবহার করে গোটা দেশের কয়েক কোটি গ্রাহক উপকৃত হবেন।” বলেন তিনি।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Abhijit Bose
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.