ভারতে রোজ 20 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। গোটা বিশ্বে WhatsApp এর মোট গ্রাহক সংখ্যা 150 কোটির বেশি। বুধবার ভারতে WhatsApp প্রধান অভিজিত বসু জানিয়েছেন ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে কোম্পানি।
সম্প্রতি ভারতে ভুয়ো খবর ও বিদ্বেষমুলক তথ্য প্রচার রুখতে বেশ কড়া মনোভাগ নিয়েছে WhatsApp। বুধবার ভারতে WhatsApp প্রধান অভিজিত বসু জানিয়েছেন ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে কোম্পানি। এই বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় থেকেই গ্রাহকের সুরক্ষা ও ভুয়ো খবরের প্রচার রুখতে সক্রিয় হয়েছিলেন অভিজিত।
“সাম্প্রতিক সিদ্ধান্তে ভুয়ো খবর প্রচারে রাশ টানা গিয়েছে। কিন্তু এই কাজ এখনও শেষ হয়নি। আমরা যতইন কড়া ব্যবস্থা নিই না কেন সব সময় উন্নতি করার জায়গা রয়েছে।” বলেন অভিজিত।
“ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে এই কাজ চালিয়ে যাব আমরা। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতেই এই কাজ চালু থাকবে।” বলেন তিনি।
ভারতে রোজ 20 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। গোটা বিশ্বে WhatsApp এর মোট গ্রাহক সংখ্যা 150 কোটির বেশি।
অভিজিত আরও বলেন, “শিঘ্রই WhatsApp এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। UPI পদ্ধতি ব্যবহার করে WhatsApp এ পেমেন্ট সার্ভিস কাজ করবে। এর ফলে সহজেই ভারতের WhatsApp গ্রাহকরা টাকা ট্রান্সফার করতে পারবেন।”
“ভারতে WhatsApp এর ভবিষ্যৎ নিয়ে আমি বেশ উত্তেজিত। এই অ্যাপ ব্যবহার করে গোটা দেশের কয়েক কোটি গ্রাহক উপকৃত হবেন।” বলেন তিনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R