নতুন ফিচারে সহজ হবে WhatsApp ব্যবহার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2019 16:14 IST
হাইলাইট
  • WhatsApp এ QR কোড এর অপশান পৌঁছেছে।
  • QR কোড স্ক্যান করে WhatsApp এ কনট্যাক্ট অ্যাড করা যাবে
  • বিটা আপডেটে এই ফিচার আসছে

QR কোড স্ক্যান করে WhatsApp এ নতুন কনট্যাক্ট অ্যাড করা যাবে

এবার "QR Code shortcut" ফিচার নিয়ে হাজির হল WhatsApp। আপাতত শুধুমাত্র Android বিটা গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। মে মাসে প্রথম কনট্যাক্ট শেয়ার করার জন্য WhatsApp -এ QR কোড দেখা গিয়েছিল। এর ফলে নম্বর দেওয়ার বদলে QR কোড় স্ক্যান করে কোন ব্যাক্তিকে WhatsApp এ যোগ করা যাবে।

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Android গ্রাহকদের জন্য WhatsApp বিটা ভার্সান 2.19.189 এর হাত ধরে নতুন  QR কোড এর অপশান পৌঁছেছে। এই রিপোর্টে একটি স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। সেখানে QR কোড স্ক্যান করার জন্য আলাদা একটি বাটন দেখা গিয়েছে।

গত বছর নভেম্বর মাসে প্রথম QR কোডের মাধ্যমে WhatsApp কন্ট্যাক্ট শেয়ার করার খবর সামনে এসেছিল। এর ফলে নিজের নম্বর শেয়ার না করে শুধুমাত্র QR কোড এর মাধ্যমে WhatsApp কনট্যাক্ট শেয়ার করা সম্ভব হবে।


ছবি: Twitter/ WABetaInfo

সম্প্রতি WhatsApp -এ একগুচ্ছ নতুন স্টিকার যোগ হয়েছে। নতুন Opi স্টিকার প্যাক ডিজাইন করেছেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার অস্পিনা। সাদা রঙের নতুন স্টিকারগুলি ব্যবহার করে বিভিন্ন অনুভিতু প্রকাশ করা যাবে। ইতিমধ্যেই iOS ও Andrroid গ্রাহকরা নতুন স্টিকার প্যাক ব্যবহার করতে পারছেন। স্টিকার কালেকশান থেকে সরাসরি নতুন স্টিকার প্যাক ডাউনলোড করা যাবে। গত বছর অক্টোবর মাসে প্রথম স্টিকার নিয়ে হাজির হয়েছিল জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।

নতুন ওপি স্টিকার প্যাকের অধীনে 30  টি স্টিকার রয়েছে। সাদা রঙের এই স্টিকার গুলি ব্যবহার করে বিভিন্ন সময়ে মনের ভাব প্রকাশ করা যাবে। Facebook Messenger এ 2014 সালে এই স্টিকার প্যাক নিয়ে এসেছিলেন কলম্বিয়ার ডিজাইনার অস্কার। অবশেষে WhatsApp – এ এই স্টিকার প্যাক পৌঁছাল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp for Android, WhatsApp QR code, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.