2019 সালেই বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 8 মে 2019 15:48 IST
হাইলাইট
  • 31 ডিসেম্বর Windows ফোন থেকে সাপোর্ট তুলে নেবে WhatsApp
  • 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে Android v2.3.7 ফোনে সাপোর্ট বন্ধ হবে
  • iOS 7 বা তার পুরনো ফোনেও কাজ করবে না WhatsApp

2019 সালের 31 ডিসেম্বরের পরে Windows ফোন থেকে আর WhatsApp ব্যবহার করা যাবে না

কোন ডিভাইসগুলিতে সাপোর্ট দেওয়া হবে মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করেছে WhatsApp। এক ব্লগ পোস্টে প্রকাশিত এই তালিকা থেকে জানা গিয়েছে 2019 সালের 31 ডিসেম্বর Windows ফোন থেকে সাপোর্ট তুলে নেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। তবে এই ক্ষেত্রে সাপোর্ট বন্ধ অর্থে নতুন ফিচভার যোগ হওয়া বন্ধ নয়, Windows ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে না আর।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মার্কিন মেসেজিং কোম্পানিটি জানিয়েছে 2019 সালের 31 ডিসেম্বরের পরে Windows ফোন থেকে আর WhatsApp ব্যবহার করা যাবে না। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে এই ফোনগুলিতে WhatsApp কাজ করবে না।

Advertisement

Gadgets 360 কে ইমেলে এক বিবৃতিতে WhatsApp এর এক প্রতিনিধি জানিয়েছেন, “সম্প্রতি Windows মোবাইল অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Microsoft। জুন মাসে Windows ফোন এর জন্য শেষ আপডেট পাঠাবে WhatsApp। এরপর 31 ডিসেম্বর পর্যন্ত Windows ফোনে WhatsApp কাজ করবে।”

2016 সালে Windows Phone 7 এ সাপোর্ট বন্ধ করেছিল WhatsApp। এছাড়াও ব্লগ পোস্টে জানানো হয়েছে 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে Android v2.3.7 বা তার পুরনো আর iOS 7 বা তার পুরনো ফোনে কাজ করবে না WhatsApp।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  2. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  3. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  4. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  5. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  6. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  7. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  8. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  9. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  10. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.